চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেল-জিদান: যেন দুজনার দুটি পথ ‘চিরতরে’ গেছে বেঁকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ১৭, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দূরত্ব আগে থেকেই ছিল, করোনার কারণে তিন মাসের বিরতিও ভাঙতে পারেনি গ্যারেথ বেল ও জিনেদিন জিদানের সেই দূরত্ব দেয়াল! রিয়াল মাদ্রিদ কোচের রণকৌশলে ওয়েলস ফরোয়ার্ডের জায়গা যে খুবই কম, প্রমাণ হয়ে গেছে রোববার এইবারের বিপক্ষে ম্যাচেও।

তিন মাস বিরতির পর এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলের জয় দিয়ে শুরুটা হয়েছে দারুণ। ম্যাচের শুরুতে একাদশে ছিলেন না বেল, নেমেছেন দ্বিতীয়ার্ধের পর। নেমে দেখাতে পারেননি ঝলক।

অবশ্য করোনা বিরতির পর অনুশীলনে বেশ চনমনেই ছিলেন বেল। ধারণা করা হচ্ছিল এবার বুঝি মৌসুমের শুরুর অনুজ্জ্বলভাবটা দূর হবে। কিন্তু শুরুর একাদশে সাইডবেঞ্চে বসে নিশ্চয় হতাশ হয়েছেন, নয়তো এতটা হতাশাজনক পারফরম্যান্সই বা কেন করবেন?

মাঠে নামার আগে ওয়ার্মআপে গম্ভীর ছিলেন, দেখেই বোঝা গেছে কোচের সিদ্ধান্ত পছন্দ হয়নি। সেটির প্রভাবই হয়তো পড়েছে মাঠের খেলায়।

কুলিং ব্রেকের সময়ও কোচের সঙ্গে কথা বলতে দেখা যায়নি বেলকে। ভাষাগত দূরত্ব যেমন একটা সমস্যা, তেমনি একে অপরকে বোঝার চেষ্টা না করাটা দিন দিন ফাটল ধরাচ্ছে দুপক্ষের সম্পর্কেও।

জিদান যে তার দলে বেলকে চান না সেটা একপ্রকার ওপেন সিক্রেট। কোনো ক্লাব ওয়েলস ফরোয়ার্ডকে কিনতে না চাওয়ায় আরেকটা মৌসুম হয়তো বেলকে মাদ্রিদেই কাটাতে হবে। যদিও তিনি ক্লাব ছাড়তে চান না। আর ক্লাবও মনে করে দলকে এখনো কিছু দেয়ার আছে তার।

Reneta

কিন্তু জিদানের মনে ঠাঁই না পেলে কীভাবে নিজেকে আবারও প্রমাণ করতে পারবেন বেল! কোচের সঙ্গে সম্পর্কটা জোরদার করতে না পারলে সান্তিয়াগো বার্নাব্যুতে থাকা একপ্রকার অসম্ভবই তার জন্য!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানবেলরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT