ক্রিকেট

বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু কাপের উদ্বোধন

বঙ্গবন্ধু কাপের উদ্বোধনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতির কারণে ‘উদ্বোধনী অনুষ্ঠান’ রাখা হয়নি। বাউন্ডারি সীমানার পাশে বেলুন উড়ানোর মাধ্যমে পর্দা উঠল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের। প্রেসিডেন্টস বক্সে দাঁড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। তাদের প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্ত-মোহাম্মদ আশরাফুলদের মিনিস্টার রাজশাহী।

দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচ। দিনের আরেক ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায়। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানের জেমকন খুলনার মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। সব ম্যাচই সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

এই ম্যাচ দিয়ে এক বছরেরও বেশি সময় পর ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

করোনার কারণে মাঠে ঢোকার অনুমতি পায়নি দর্শকরা। ফাঁকা থাকছে ২৫ হাজার ধারণক্ষমতার গ্যালারি। দর্শকদের বসার স্থানে সাঁটানো হয়েছে অংশগ্রহণকারী পাঁচটি দলের লোগা সম্বলিত বিশাল আকৃতির ব্যানার। তাতে রঙিন হয়ে উঠেছে শের-ই-বাংলা স্টেডিয়াম।

বিষয়:জেমকন খুলনা নাজমুল হোসেন শান্ত বিসিবি বেক্সিমকো ঢাকা মাহমুদউল্লাহ মিনিস্টার গ্রুপ রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…