চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভে রাষ্ট্রীয় টিভির কর্মীরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বেলারুশে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে এবার রাষ্ট্রীয় টেলিভিশনের কর্মীরাও অংশ নিয়েছেন।

বিবিসি জানায়, সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের কর্মীরা তাদের কর্মস্থল ত্যাগ করে বিক্ষোভে অংশগ্রহণ করেন। এসময় অফিসের ডেস্কগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।

এছাড়াও এদিন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো মিনস্কের একটা ট্র্যাক্টর কারখানায় পরিদর্শনে গেলে সেখানকার কর্মীরা তার বক্তৃতা শুনে আরও ক্ষুব্ধ হয়।

প্রেসিডেন্ট কর্মীদের উদ্দেশে বলেন, আমরা সঠিক নির্বাচন করেছি। যতক্ষণ না আমাকে হত্যা করবেন, ততক্ষণ আর কোনো নির্বাচন হবে না‘। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

বিক্ষুব্ধ জনতার সঙ্গে সুর মিলিয়ে বিরোধী দলের প্রার্থী সভেতলানা তিখানভস্কায়া অন্তর্বর্তী সময় দেশের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন।

কয়েকদিন ধরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার জনতা। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠায় উত্তাল হয়ে উঠেছে বেলারুশের রাজধানী মিনস্ক।

Reneta

এরই মধ্যে কয়েক হাজার মানুষের এক সমাবেশে বক্তৃতা করার সময় লুকাশেঙ্কো বিরোধীদের ‘ইঁদুর’ নামে আখ্যায়িত করেন। সমর্থকদের

সেসময় দেশ ও স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তার বক্তৃতায় আরও ক্ষুব্ধ হয় বিক্ষোভকারীরা।

গত ৯ আগস্ট বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন লুকাশেঙ্কো। ওই নির্বাচনেই ব্যাপক কারচুপির অভিযোগ উঠে।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য মতে, ১৯৯৪ সাল থেকে ক্ষমতাসীন আলেক্সান্ডার লুকাশেঙ্কো এ নির্বাচনে ৮০ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। আর বিরোধীদলের প্রধান প্রার্থী সভেতলানা তিখানভস্কায়া পেয়েছেন ১০ দশমিক ১ শতাংশ ভোট।

ফলাফল ঘোষণার পর সভেতলানা কারচুপির অভিযোগ করেন। তার দাবি, যেখানে ভোট গণনা করা হয়েছিল সেখানে তিনি নিজের পক্ষে ৬০ থেকে ৭০ পর্যন্ত সমর্থন পেয়েছিলেন।

এরপরই শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। সেখানেও পুলিশি নির্যাতনের ঘটনায় ফুঁসে উঠে বিক্ষোভকারীরা।

বিবিসি জানায়, দেশটিতে প্রায় ৬ হাজার ৭০০ জন সরকার বিরোধীকে আটক করা হয়েছে। অনেকেই নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

পরে আটককৃতদের ছেড়ে দিলেও বিক্ষোভ আর বন্ধ হয়নি। বরং ক্রমাগত বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনবিক্ষোভবেলারুশ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT