চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঈদে একটি অথবা দুটি হলে মুক্তি পাবে বেপরোয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘বেপরোয়া’ ছবিটি আজ (সোমবার) সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। তবে ছবির সেন্সর ও মুক্তি নিয়ে অনেক ধকল গেছে। চূড়ান্তভাবে জানা যায়, ‘বেপরোয়া’ ঈদে মুক্তি পাবে ঠিকই, সেটা নামমাত্র!

চ্যানেল আই অনলাইনকে ছবির প্রযোজক ও জাজ কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘‘ঈদে ছোট্ট করে ‘বেপরোয়া’ মুক্তি দেব। ঢাকার বাইরে তবে একটি অথবা দুটি’ সিনেমা হলে চলবে।’’

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী? আবদুল আজিজের ভাষায়, এটা আমার বিজনেস পলিসি। তাছাড়া একটা ঈদ যাবে, আর জাজের ছবি থাকবে না, তা তো হয় না! সেজন্য একটি অথবা দুটি হলে মুক্তি দিচ্ছি। ঈদের দুই কিংবা তিন সপ্তাহ পর মহা সমারোহে সারাদেশে ‘বেপরোয়া’ চলবে।

প্রথমে একটি অথবা দুটি হলে মুক্তি দিলেও পরবর্তীতে ছবির ব্যবসায়িক কোনো ক্ষতি হবে না বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় এই চলচ্চিত্র প্রযোজক।

‘বেপরোয়া’ মুক্তির আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে অনিয়মের নানামাত্রিক অভিযোগে জর্জরিত হয়। শেষপর্যন্ত সব বাধা পেরিয়ে ‘বেপরোয়া’ কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেল।

এই ছবিতে অভিনয় করেছেন রোশান, ববি, তারিক আনাম খান, নিমা রহমান, সাদেক বাচ্চু। ছবির পরিচালক কলকাতার রাজা চন্দ। এটি কোনো যৌথ প্রযোজনার ছবি নয়। এককভাবে বিনিয়োগ করেছে জাজ মাল্টিমিডিয়া।

Reneta

এদিকে, সোমবার সন্ধ্যা পর্যন্ত ‘বেপরোয়া’ ছাড়াও ঈদে মুক্তির তালিকায় থাকা ‘ক্যাপ্টেন খান’ পেয়েছে ১৬৩ হল, জান্নাত পেয়েছে ৩৫ হল। আরেক ছবি ‘মাতাল’ এর হল সংখ্যা নিয়ে কিছু জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়াববিরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT