বিনোদন

বেদনার লকডাউন

চ্যানেল আইয়ের ইউটিউবে নাটক ‘বেদনার লকডাউন’...

বেদনার লকডাউন নাটকের দৃশ্য, একজন বৃদ্ধ ও একজন তরুণ নারী মোবাইল দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেদনার লকডাউন নাটকের দৃশ্য, একজন বৃদ্ধ ও একজন তরুণ নারী মোবাইল দেখছেন, লকডাউনের সময় পরিবারের অনুভূতি ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাত দিনব্যাপী চ্যানেল আইয়ে চলছে ঈদুল আযহার ঈদ আয়োজন। টেলিভিশনে অনুষ্ঠানগুলো সম্প্রচারের পর চ্যানেল আইয়ের ইউটিউবেও সেগুলো দেখতে পারছেন দর্শক। তারই ধারাবাহিকতায় প্রতিদিনই ইউটিউবে দেখা যাচ্ছে নতুন নতুন নাটক, টেলিছবি।

ঈদের পঞ্চম দিন প্রীতিদত্তের রচনা ও পরিচালনায় তারকাবহুল নাটক ‘বেদনার লকডাউন’ চ্যানেল আইয়ে প্রচারের পর দর্শক এবার নাটকটি দেখতে পারছেন ইউটিউবেও। নাট অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, মুহাইমুন মম, মিলি বাশার, সৌমিক প্রমুখ।

নাটকের গল্পে দেথা য্য়. আরিফুল তালুকদার একটা কর্পোরেট অফিসে খুব ভালো পজিশনে আছেন। তার স্ত্রী শান্তা। বেশ বয়সের ব্যবধান তাদের। সে বাসায় অনলাইনে বিজনেস করে। দুই জন দুই জনের মতো ব্যস্ত। দুজনের বিশ বছরের সংসার। এক ছেলে দেশের বাইরে থাকে। দুই জনের সংসার জীবনে ঝামেলা। যদিও দুজনের প্রতি কোনো অভাব অভিযোগ কিছুই নেই। রুটিন লাইফ। এই বয়সে এসে তাদের আর কি করার আছে। কিন্তু আরিফুল ইসলাম তার অফিসে একটি মেয়ের সাথে ফ্লার্ট করে আবার শান্তাও ফেসবুকে যখন কোনো কম বয়সী ছেলের ছবি দেখে বা ফ্রেন্ড রিকুয়েস্ট পায় খুব খুশি হয়। দুই জনেরই দুইটা জগত আছে যা তারা কেউ জানে না।

এই রুটিন লাইফে বিভ্রাট সৃষ্টি করল লকডাউন। আরিফুলের অফিসে যাওয়া বন্ধ। বাসায় যে ফুল স্বাধীনটা শান্তার ছিল সেটাতেও ঝামেলা। দুইজন চ্যাটিং করার জন্য কথা বলার জন্য শুধু আলাদা হবার উছিলা খোঁজে। ওরা বুঝতে পারে ওরা কিছু লুকাচ্ছে দুজনই দুজনের কাছে। এই সারা দিন কাছে থাকার নানা মজার ঘটনা ঘটতে থাকে আবার সাধারণ বিষয় নিয়ে ঝগড়াও লাগতে থাকে। বারবার ধরা পড়তে যেয়ে বেঁচে যায় দুজন…। এমন গল্পেই ‘বেদনার লকডাউন’। গল্পের বাকিটা জানতে দেখতে হবে পুরো নাটকটি।

বিষয়:চ্যানেল আই মিলি বাশার লকডাউন সালাউদ্দিন লাভলু সৌমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…