কিংস ইলেভেন পাঞ্জবকে এক রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার রাতে বেঙ্গালুরুর দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে পাঞ্জাব।
শেষ ওভারে পাঞ্জাবের দরকার ছিল ১৭ রান কিন্তু তারা ১৫ রান সংগ্রহ করতে পারে।
দলের পক্ষে মুরালি বিজয় ৫৭ বলে বারোটি চার ও এক ছয়ে ৮৯ রান করেন। 
এরআগে বেঙ্গালুরু ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৫ রান করে। বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ডি ভিলিয়ার্স। তিনি ৩৫ বলে পাঁচটি চার ও দু’টি ছয়ে এ রান করেন। এছাড়াও লকেশ রাহুল ৪২ রান করেন।








