চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুতে পুনের ছায়া দেখছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বেঙ্গালুরু আর পুনের দূরত্ব ভারতীয়দের কাছে ক্রিকেটীয় আলাপে এক হয়ে গেল। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস থেকে ধুঁকতে শুরু করেছিল কোহলির দল। দ্বিতীয় টেস্টেও একই চিত্র।

শনিবার বল হাতে লায়নের জ্বলে ওঠার দিনে বিবর্ণ থেকেছেন অশ্বিনরা। ১৮৯ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারেনি স্বাগতিক বোলাররা। অজিরা দিন শেষে করেছে ৪০ রানে। ডেভিড ওয়ার্নার ২৩ এবং ম্যাট রেনশো ১৫ রানে অপরাজিত আছেন। ভারত পুনেতে প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ১০৫ রানে। শেষ পর্যন্ত ওই ম্যাচ তারা ৩৩৩ রানে হেরে যায়।

নাথান লায়ন এদিন একাই নিয়েছেন আট উইকেট। ভারতের মাটিতে সফরকারী কোনো বোলারের এটাই সেরা বোলিং। এর আগে ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ৮ উইকেট নিতে খরচ করেছিলেন ৬৪ রান। লায়ন দিয়েছেন ৫০।

ভারত এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনজুরির কারণে ছিটকে পড়া মুরালি বিজয়ের পরিবর্তে ওপেন করতে নামেন অভিনব মুকন্দ। মুকন্দ যখন দল থেকে বাদ পড়েন তারপর ভারত ৫৬টি টেস্ট খেলে ফেলেছে। এতদিন বাদে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাট হাতে নেমে বেশ নড়বড়ে ছিলেন। স্টার্কের হাত থেকে উড়ে আসা এক ফুলটসে এলবিডব্লিউ হন। ক্রিকেটের ভাষায় নামের পাশে তখন ‘ডাক’।

স্টার্ক এক উইকেট পেলেও গতিতে ধারাবাহিকভাবে বিভ্রান্ত করে গেছেন। কোহলির (১২) মতো ক্ল্যাসিক ব্যাটসম্যানও তাকে জবুথবু হয়ে ডিফেন্স করছিলেন। ১৫ ওভার বল করে রান দিয়েছেন ৩৯। মেডেন পাঁচটি।

প্রথম টেস্টের নায়ক স্টিভ ও’কিফও কম যান না। ২১ ওভার হাত ঘুরিয়ে ৪০ রান খরচ করে একজনকে ফিরিয়েছেন।

Reneta

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লোকেশ রাহুল শুধুমাত্র ব্যতিক্রম। ২০৫ বল খেলে ৯০ রান করেন। অন্যদের মধ্যে করুন নায়ার সর্বোচ্চ ২৬ করেন। শেষ পাঁচজনের কেউ সাতের বেশি করতে পারেননি।

বল করতে নেমে অশ্বিন, ইশান্ত শর্মা খুব একটা সুযোগ তৈরি করতে পারেননি। শর্মা ৫ ওভার হাত ঘুরিয়ে ৮ রান দিয়েছেন। ৪ ওভারে ১৬ খরচ করেছেন উমেশ যাদব। অশ্বিন ৬ ওভারে দিয়েছেন ১১।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT