চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুতে কোহলি-ভিলিয়ার্সদের অধিনায়ক ডু প্লেসিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে জাতীয় দলের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্বও ছেড়েছিলেন বিরাট কোহলি। তার ফাঁকা জায়গায় আসছে আসরের জন্য সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে দায়িত্ব সঁপেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৩ সালে বেঙ্গালুরুর অধিনায়ক হয়েছিলেন কোহলি। তার নেতৃত্বে কোনো বড় অর্জন নেই দলটির। নতুন অধিনায়ককে শুভ কামনা জানিয়েছেন কোহলি।

‘হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য কয়েকটি নতুন খবর। আমাদের চলতি আসর খুব দ্রুতই শুরু হতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল, ফ্যাফ আরসিবির অধিনায়ক হতে চলেছেন। একজন ভালো বন্ধুর হাতে নেতৃত্বের ভার তুলে দিয়ে আমি খুশি। আমাদের এবারের দলটি ভারসাম্যপূর্ণ এবং বেশ শক্তিশালী। আমি তার অধীনে মাঠে নামতে মুখিয়ে আছি। শিগগিরই দেখা হবে।’

বেঙ্গালুরুর মতো দলের নেতৃত্ব পেয়ে প্রোটিয়া তারকা কৃতজ্ঞতা জানিয়েছেন কোহলি ও দলের বাকি সদস্যদের। ফ্যাফ আরসিবির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছেন নিজের কথাগুলো।

‘আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একজন বিদেশি হিসেবে দলের নেতৃত্ব পাওয়ায় আমি আরসিবির কাছে কৃতজ্ঞ। এটি আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। একজন বিদেশিকে বিশ্বাস করা কোনো ছোট বিষয় নয়। আমি সেই বিশ্বাসকে শ্রদ্ধা জানাই। আমাদের দলের অন্যতম সদস্য কোহলি। দলটির সাথে তার দীর্ঘ অভিজ্ঞতা আমি মাঠে কাজে লাগানোর চেষ্টা করব।’

কোহলি-ফ্যাফের দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য এবি ডি ভিলিয়ার্স। নতুন আসরে জাতীয় দলের সাবেক সতীর্থ ডু প্লেসিসের নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। একই সাথে এবি অভিনন্দন জানিয়েছেন ডু প্লেসিসকে।

Reneta

‘একটি নতুন মৌসুম, সবসময় নতুন চ্যালেঞ্জ ও নতুন সুযোগ নিয়ে আসে। এই মৌসুমে কিছু দারুণ পরিবর্তন এসেছে দলে। সবচেয়ে বড় পরিবর্তন হল আমাদের নতুন অধিনায়ক। আমার প্রিয় বন্ধু ফ্যাফ ডু প্লেসিসের চেয়ে আর কে ভালো? আরসিবি তাকে নিলামে দলে টানার পর আজকের ঘোষণাটি আমাকে অবাক করেনি। তিনি একজন দক্ষ নেতা ও কাজের ব্যাপারে নিখুঁত মানুষ, দুর্দান্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সেই সাথে তার চারপাশে দুর্দান্ত সমর্থন থাকবে। আমার কোনো সন্দেহ নেই যে, আরসিবি পরিবারের জন্য দুর্দান্ত কাজ করবে। শুভ কামনা বন্ধু, শুভ কামনা আরসিবি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলআরসিবিএবি ডি ভিলিয়ার্সডু প্লেসিস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT