ব্যস্ততা ভুলে এই শীতের রাতে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের তৃতীয় রাতেও ছিলো দর্শকদের উপচেপড়া ভিড়। গুরু কড়াইকুড়ি মানির মৃদঙ্গ আর বিদুষী শুভা মুদগালের খেয়ালে মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। পাশাপাশি ছিল মনিপুরি নৃত্য, ধ্রুপদ আর সরোদ বাদন।
বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের তৃতীয় রাতের আয়োজনের মুল আকর্ষণ গুরু কড়াইকুড়ি মানির মৃদঙ্গ। ভারতীয় এ যন্ত্রসংগীত শিল্পি সংগীতবোদ্ধাদেও কাছে কড়াইকুড়ি অন্যতম শ্রেষ্ট মৃদঙ্গম শিল্পী হিসেবে পরিচিত। কড়াইকুড়ির মাথে তৃতীয় দিনের উৎসবে দর্শক-শ্রোতাদেও মুগ্ধ করে বিদোষী শ্রুতি সাদোলিকার খেয়াল। টুমরি,টপ্প এবং আধুনিক নাট্যসংগীতে দারুন প্রতিভার পরিচয় রেখেছেণ গুনি এই শিল্পী। বেহালার সুরে দর্শকদের মনভোলান ডক্টর এন রাজম।
তৃতীয় দিনের উৎসব শুরু হয় মনিপুরি নৃত্য দিয়ে। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও তার দল।







