চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার অসুস্থতা যে পর্যায়ে রয়েছে তার চিকিৎসা দেশে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়ার কোনো চিকিৎসা হয়নি।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া যে অসুস্থতায় ভুগছেন তার পর্যাপ্ত চিকিৎসা দেশে সম্ভব নয়। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি বিদেশে যেতে পারছেন না।

জ্বর এবং বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসরা জানিয়েছেন, সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

তবে মির্জা ফখরুল বলছেন, তার যে অসুস্থতাগুলো আছে এই রোগের চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়।

এই সরকার সমাজকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা ই-কমার্স ও ব্যাংকসহ দেশের আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করছে। যারা ক্ষমতার পাশে দাঁড়িয়ে জনগণের পকেট কেটে জনগণকে নি:স্ব করে দিচ্ছে, তাতে সরকারের প্রশ্রয় আছে।

মির্জা ফখরুল বলেন,  আমাদের ব্যাংকিং ব্যবস্থার অবস্থা সবাই দেখতে পাচ্ছেন। পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কারণ তো আছেই। স্বয়ং সরকার প্রধান বলছেন, যে যা পারো খেয়ে ফেলো।

দেশ বাঁচাতে এসময় নেতাকর্মীদের এক হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ: বিএনপিবেগম খালেদা জিয়ামির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাফল্য ধরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই: কৃষিমন্ত্রী

পরবর্তী
কৃষিমন্ত্রী কথা বলছেন, পটভূমিতে অফিসের দরজা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই: কৃষিমন্ত্রী

তামিল অভিনেতা শ্রীকান্তের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিল অভিনেতা শ্রীকান্ত মারা গেছেন

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT