এবার কথা ফুটেছে প্রিয়াঙ্কা চোপড়ার মুখে। অনেকদিন থেকেই ভক্তরা তার মুখ থেকে কথা শোনার জন্য অপেক্ষায় ছিলেন। এবার সে অপেক্ষা ফুরালো তাহলে! হলিউডের আলোচিত ‘বেওয়াচ’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড কন্যা প্রিয়াঙ্কা।
এর আগে ছবিটির একটি ট্রেলার বের হলেও সেখানে প্রিয়াঙ্কার উপস্থিতি ছিল না খুব একটা। আর তাতেই হতাশ তার ভক্তদের। বুধবার বেড়িয়েছে ছবিটির দ্বিতীয় ট্রেলার। ২ মিনিটের এই ট্রেলারে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সেই সাথে সংলাপও বলেছেন তিনি।
‘বেওয়াচ’ মুক্তি পেতে যাচ্ছে ২৬ মে। তার আগেই ‘প্রিয়াঙ্কা চমক’টা বেশ ভালোভাবেই নেওয়ার কথা সবার। ছবিতে প্রিয়ঙ্কাকে দেখা যাবে ভিক্টোরিয়া চরিত্রের খলনায়িকার ভূমিকায়। ছবিটি পরিচালনা করেছেন শেঠ গর্ডন। এর আগে ‘কোয়ান্টিকো’ সিরিয়ালে এফবিআই এজেন্ট অ্যালেক্স পারিশের চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে প্রিয়াঙ্কার। হিন্দুস্তান টাইমস।
‘বেওয়াচ’ মুভির অফিসিয়াল ট্রেলার :








