চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচে যাওয়া যাত্রীদের বর্ণনায় নারায়ণগঞ্জের লঞ্চডুবি

মাহমুদ রাসেল মাহমুদ রাসেল
৮:৪৪ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
dav

dav

নারায়ণগঞ্জের নতুন সৈয়দপুর পাথরঘাটা সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া এম এল সাবিত আল হাসান নামের লঞ্চটির বেশির ভাগ যাত্রী ছিলেন মুন্সীগঞ্জের।

রোববার সন্ধা সোয়া ৬ টার দিকে শতাধিক যাত্রী নিয়ে এম,এল সাবিদ আল হাসান নামের লঞ্চটি মুন্সীগঞ্জের লঞ্চঘাটে ফেরার পথে একটি কার্গো জাহাজ লঞ্চটির মাঝ দিয়ে চালিয়ে দেয় এবং এক পর্যায়ে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। অনেক যাত্রী নদী সাঁতার কেটে তীরে উঠতে পারলে অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে বেঁচে যাওয়া লঞ্চের প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান। রাত ১১টা পর্যন্ত ৫ নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া লঞ্চের যাত্রী দোলা আক্তার (৩৪) নামে একজনের মৃতদেহটি উদ্ধার মুন্সীগঞ্জের দক্ষিণ কোর্টগাও গ্রামের। রাজধানী ঢাকায় তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি থেকে মুন্সীগঞ্জে ফিরছিলেন তিনি এ লঞ্চে করে।

ডুবে যাওয়া লঞ্চটির বেঁচে যাওয়া যাত্রী মিঠুন কবিরাজ। তার বাড়ি শহরের যোগিনীঘাট এলাকায়। শহরের সুপার মার্কেট অঙ্গণ স্বর্ণালয় দোকানের কর্মচারি তিনি। তিনি জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় লঞ্চটিকে একটি কার্গোজাহাজ লঞ্চটির মাঝ দিয়ে চালিয়ে দেয়। আমি লঞ্চের ইঞ্জিনরুমে ছিলাম। আমার সঙ্গে আমার ৩ আত্মীয় ছিল। আমি সহ চর সৈয়দপুরের ৩ জনই লঞ্চটি ডুবে যাওয়ার সময় নদীতে ঝাপিয়ে পড়ি এবং সাঁতার কেটে পাড়ে উঠে বেচেঁ যায়।

তিনি বলেন, নীচতলায় প্রায় ৬০/৬৫ জন যাত্রী ছিলেন।

সাতাঁর কেটে বেঁচে যাওয়া স্বপন মাদব্বর ( ৫৫)। তার বাড়ি চর মশুরা এলাকায়। তিনি জানান, আমি লঞ্চটি ডুবে যাওয়ার আগে আমি মাগরিবের নামাজ আদায়ের‘ প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় একটি কার্গো জাহাজ আমাদের লঞ্চটিকে চাপা দিয়ে ডুবিয়ে দেয়। ওই মুহূর্তে আমি নদীতে ঝাপিয়ে পড়ি।

Reneta

গতকাল সকালে নারায়ণগঞ্জের শাহী বাজার এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন মহারানী (৪০)। ছেলে দীপুকে সঙ্গে নিয়ে তিনি এ লঞ্চে মুন্সীগঞ্জে ফিরছিলেন। দীপু বেঁচে গেলে ও তার মা মহারানী নিখোঁজ রয়েছেন বলে জানান দীপু। দীপু জানান, তাদের বাড়ি আধারা ইউনিয়ের ফুলতলা এলাকায়।

অন্যদিকে তানবীর হোসেন হৃদয়। সে মুন্সীগঞ্জ প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র। তানবীর হোসেন হৃদয় এ লঞ্চের যাত্রী ছিল।

তার বড় ভাই পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা মো:কামরুল ইসলাম জানান,আমার ছোট ভাই ডুবে যাওয়া এই লঞ্চের যাত্রী ছিলেন। ওর সন্ধান পাওয়া যাচ্ছে না।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আত্মীয়ের খোঁজে আসেন রুপালি আক্তার। তিনি জানান, আমার চাচা সালমান বেপারি ও তার স্ত্রী নাছিমা বেগম ও এক হান্নান মুন্সী ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ছিলেন। তারা শহরের উত্তর ইসলামপুর গ্রামে থাকেন।

রুপালি আক্তার জানান,তারা সবাই নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। রুপালি আক্তার জানান, যখন লঞ্চ ডুবতে থাকে তখন আমার চাচা সালমান বেপারি আমার কাছে মোবাইলে ফোন দেন। বলেন আমাদের লঞ্চটি ডুবে যাচ্ছে। তারপর থেকে ফোন করে তাকে আর খোঁজ পাচ্ছি না।

ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে যাওয়া রিফাত বেপারি (২৬) আহত অবস্থায় চিকিৎসার জন্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে আধারা ইউনিয়নের ছয়ঘড়িয়াকান্দির গ্রামের নুর হোসেন বেপারি ছেলে।

ঢাকা বিমানবন্দরে খালাতো ভাইকে পৌঁছে দিয়ে মুন্সীগঞ্জে ফেরার পথে এ লঞ্চ দুর্ঘটনার শিকার থেকে অল্পের জন্যে বেঁচে যান।

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো: ইব্রাহিম জানান, নারায়ণগঞ্জে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনার পরপরই আমরা মুন্সীগঞ্জ জেনালের হাসপাতালে খোঁজ নিয়েছি। লঞ্চের আহত যাত্রী যারা এখানে আসছে তাদের তালিকা তৈরি করছি।

তিনি জানান, এছাড়া আত্মীয় স্বজনেরা তাদের নিখোঁজ স্বজনদের খুঁজতে হাসপাতালে আসছে তাদের নাম ঠিকানাও তালিকা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ লঞ্চ ডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT