চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচে গেল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ করেছে রিয়াল মাদ্রিদ। বেলজিয়ামের ক্লাব ব্রুগের মতো অখ্যাত দলের কাছে হারতে হারতে ড্র করেছে জিনেদিন জিদানের দল।

চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছিল রিয়াল। লা লিগায় শীর্ষে থাকলেও ইউরোপ সেরার মঞ্চে এখনো সাদামাটা এডেন হ্যাজার্ডরা।

প্রথম দুই ম্যাচে এক হার ও এক ড্রতে এক পয়েন্ট পেয়েছে রিয়াল। ১৭ বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে এটি তাদের সবচেয়ে বাজে শুরু। ২০০২-০৩ মৌসুমে প্রথম ম্যাচে এসি মিলানের কাছে হারের পর লোকোমটিভ মস্কোর সঙ্গে ড্র করেছিল রিয়াল।

বিরতির সময় প্রথম পছন্দের গোলকিপার থিবো কোর্তোয়াকে তুলে নিতে হয় রিয়ালকে। ম্যাচ শেষে আরও খারাপ খবর দেন নাচো। অন্তত আড়াই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

৩৯ মিনিটের মধ্যে ২টি গোল করেন ইমানুয়েল ভেনচুরা ডেনিস। ৫৫ মিনিটে রামোস একটি গোল শোধ করে দেন। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান কাসেমিরো। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচে রিয়ালের গোল মিসের মহড়া দেখা গেছে। হারতেই বসেছিল তারা। ডেনিস হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেছেন। কোর্তোয়ার ভুলগুলো ছিল শিশুসুলভ। যা নিয়ে এরইমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। পরে অবশ্য চোট নিয়ে রিয়াল গোলরক্ষক কোর্তোয়া উঠে যান।

ডেনিস রিয়ালের বদলি গোলরক্ষক আরেওলাকে একা পেয়েছিলেন। তবে গোল করতে সক্ষম হননি। অবশেষে কাসেমিরো দারুণ হেডে গোল করে রিয়াল মাদ্রিদকে বাঁচান।

কোর্তেয়ার ভুলে প্রথম গোল হজমকে হাস্যকর বলেছেন জিদান। আর অধিনায়ক রামোস বলেছেন, অনেককিছু করতে হবে রিয়ালকে। তবে এই পারফরম্যান্সের জন্য অনুতপ্ত নন কাসেমিরো। বলেছেন, কারো কাছেই রিয়াল মাদ্রিদের ক্ষমা চাওয়া উচিত নয়।

চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ তুর্কি ক্লাব গ্যালাতাসারে। ২২ অক্টোবর অলিখিত সেই ফাইনালের চারদিন আগে অবশ্য বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্ল্যাসিকো’র পরীক্ষায় বসতে হবে জিদানের দলকে।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিজম্যানের সঙ্গে খুব একটা কথা হয় না মেসির!

পরবর্তী

বায়ার্নের গোল উৎসব, জুভ-পিএসজির সঙ্গে জিতেছে ম্যানসিটিও

পরবর্তী

বায়ার্নের গোল উৎসব, জুভ-পিএসজির সঙ্গে জিতেছে ম্যানসিটিও

বঙ্গবন্ধু স্যাটেলাইট

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধনের অপেক্ষা

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT