বিনোদন

বৃহস্পতিবার সকালে ছোট পর্দায় প্রথমবার ‘গণ্ডি’

সুবর্ণা ও সাব্যসাচী গণ্ডি সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবর্ণা ও সাব্যসাচী গণ্ডি সিনেমার শুটিং সেটে হাসিমুখে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে থাকছে প্রশংসিত সিনেমা ‘গণ্ডি’। 

ফাখরুল আরেফীন খান পরিচালিত এই সিনেমায় অবসরে থাকা বয়স্ক নারী-পুরুষদের মধ্যে বন্ধুত্বের স্বরূপ কেমন হয়, পরিবার আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে গ্রহণ করে এসব টানাপড়েনের গল্প তুলে ধরা হয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা।

পাশাপাশি সিনেমায় রয়েছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা ও পায়েল মুখার্জী প্রমুখ।

বিষয়:অপর্ণা ঘোষ আমান রেজা কলকাতা পায়েল মুখার্জী মাজনুন মিজান শুভাশীষ ভৌমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…