চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বাধায় জিমেই ঘাম ঝরালেন ইবাদত-তাসকিনরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ইবাদত-তাসকিন জিমে ব্যায়াম করছেন বৃষ্টির কারণে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে ক্রাইস্টচার্চ পৌঁছেছে বাংলাদেশ। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে টাইগাররা। সঙ্গী হবে মাউন্ট মঙ্গানুইতে অবিস্মরণীয় জয়ের সুখস্মৃতি।

সফরের শেষ ম্যাচকে সামনে রেখে মাঠে অনুশীলনের কথা ছিল টাইগারদের। ক্রাইস্টচার্চের বেরসিক বৃষ্টি পিছিয়ে রাখল মুমিনুল বাহিনীকে। পুরোটা সময় যদিও হেলায় কাটাননি ইবাদত-তাসকিনরা। মানসিক ও শারীরিকভাবে চাঙা থাকতে কিছু সময় ব্যয় করেছেন জিমে।

বিসিবির ভিডিওতে উঠে এসেছে, বৃষ্টি বাধায় খোলা মাঠে প্রস্তুতি নিতে না পেরে জিম সেশন করেছেন টাইগাররা। ইবাদত-শরিফুলরা নিজেদের ফিট রাখতে ফ্রি হ্যান্ড, স্ট্রেচিং, ওয়েট লিফটিংয়ে সময় কাটিয়েছেন।

কিউইদের মাটিতে প্রথম জয়ের পর এবার হাতছানি দিচ্ছে সিরিজ নিজেদের করার। ক্রাইস্টচার্চে পৌঁছে প্রধান ফিটনেস ট্রেনার নিক লি বলেছেন, ‘প্রথম ম্যাচে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী দল।’

‘ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে আমরা জিমে কিছু সময় ব্যয় করেছি। আগামী দুই দিন ফিটনেস নিয়ে আরও কাজ করবো। যাতে ইনজুরির সমস্যা এড়ানো যায়। পরের টেস্টের জন্য সকলকে ভালোভাবে প্রস্তুত করা যায় সে দিকেও খেয়াল রাখা হবে।’

আপাতত পরের টেস্টেই চোখ সবার। ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে জয় বা ড্র করলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে এগিয়ে বাংলাদেশ।

ট্যাগ: ইবাদতক্রাইস্টচার্চতাসকিনমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদীর তীর থেকে মরদেহ উদ্ধার

পরবর্তী

ধলেশ্বরী তীরে হাজারো স্বজনের হাহাকার

পরবর্তী
জনসমাগমের ছবি, বাংলাদেশে নদীর তীরে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ধলেশ্বরী তীরে হাজারো স্বজনের হাহাকার

ইংল্যান্ড ক্রিকেটার উল্লাসে ভরা, ব্যাট ও হেলমেট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেয়ারস্টোর সেঞ্চুরিতে কিছুটা স্বস্তিতে ইংল্যান্ড

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT