আজ রোববার বৃষ্টি না হলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ-সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে।
বৃষ্টির কারণে মিরপুর টেস্টের তৃতীয় দিনও খেলা হয়নি। শনিবার বেলা ৩টা ৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই নিয়ে টানা দু’দিনে একটি বলও মাঠে না গড়ানোয় ড্র এর পথেই এগোচ্ছে শেষ টেস্ট। এর আগে, ম্যাচের প্রথম দিনে টস জিতে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করেছিলো বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিমের ৬৫ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২শ ৪৬ রান তোলে টিম-টাইগার্স।







