বৃষ্টি উপেক্ষা করে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ মাতিয়েছে দেশ সেরা ব্যান্ডদল এলআরবি।
বিকেল পৌণে ছয়’টার দিকে মঞ্চে উঠেন এলআরবি। ব্যান্ডের ভোকাল আইয়ুব বাচ্চু ‘ঘুমন্ত শহরে’ গানটি গেয়ে শুরুতেই দর্শকদের মাতোয়ারা করেন।
একে একে বাচ্চু উপহার দেন তার বেশ কয়েকটি জনপ্রিয় গান।
আগেই জানানো হয়েছিল এবার বিপিএলে কোন জমকালো আয়োজন থাকবে না। তবে দর্শকদের কথা বিবেচনা করে ছোট্ট কনসার্ট টাইপের আয়োজন করেছে বিসিবি।







