চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি উপেক্ষা করে বুটিক হাউজগুলোতে ক্রেতাদের ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৫
অন্যান্য
A A

ঈদকে সামনে রেখে বিভিন্ন বুটিক হাউজগুলো জমে উঠেছে। ক্রেতাদের কথা মাথায় রেখে দেশীয় ডিজাইনের বিভিন্ন রঙের পোশাক দিয়ে সাজানো হয়েছে বুটিক হাউজগুলো। আর ক্রেতারাও দেশীয় পোশাক কিনতে ভিড় করছেন রাজধানীর বিভিন্ন বুটিক হাউজগুলোতে।

শনিবার দেশ সেরা ‘আড়ং’ বুটিক হাউজ ঘুড়ে দেখা গেলো পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বৃষ্টির উপেক্ষা করে ভিড় করছে ক্রেতারা। নিজেদের পছন্দ মতো কেনাকেটায় ব্যস্ত তারা।

তবে এখানকার বিক্রেতারা বলছেন, গত তিন-চার দিন ধরে বৃষ্টি থাকার কারণে ক্রেতাদের উপস্থিতি একটু কম। প্রকৃতি স্বাভাবিক হয়ে গেলে আশা করছি কেনা-বেচা এ বছর ভালো হবে।

শারমিন রহমান বৃষ্টির বাধা পেড়িয়ে কেনা-কাটা করতে চলে এসেছেন। বললেন, এখন থেকে যদি কেনা-কাটা শুরু না করি তাহলে শেষ করতে পারবো না।

আড়ংসহ বিভিন্ন বুটিকে এবার দেশীয় লং কামিজ, ফ্রক, দেশীয় স্টাইলে’র কুর্তা, বুটিক, বাটিকসহ ভিন্ন নকশায় পোশাকের পসরা সাজিয়েছে। ক্রেতাদের মধ্যে দেশীয় পোশাকের আগ্রহ ছিলো খুব বেশি। 

অনেক ক্রেতারা বলছেন, দেশীয় পোশকগুলো আমাদের ঐতিহ্য। এবং রুচিসম্পন্ন। বাইরের পোশাকের চেয়ে দেশীয় পেশাকগুলোর কাপড়, রঙ সুন্দর হয়। তবে বাইরের পোশাকের তুলনায় দেশীয় পোশাকের দাম একটু বেশি।

Reneta

বুটিক হাউজগুলোর সম্ভার দেশী দশেও একই চিত্র। সেরা দশটা বুটিক হাউজগুলো তাদের নতুন কালেকশন নিয়ে বসেছে ঈদ উপলক্ষে। ফ্যাশন হাউজ ‘রঙ’ যেকোনো উদযাপনের সময় ভিন্ন নকশার ও ডিজাইনের শাড়ীর কালেকশন রাখে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই তরুণীরাও তাদের পছন্দ মতো ‘রঙ’ থেকে বেছে নিচ্ছেন পছন্দের সেরা শাড়ীটি।

ফ্যাশন হাউজ ‘নগরদোলা’ এবার ঈদে পাঞ্জাবী দিয়ে তাদের কালেকশন সম্ভার সাজিয়েছে। ভিন্ন রঙের ও বাহারি ডিজাইনের পাঞ্জাবীগুলো কিনতে তাই নগরদোলায় ভিড় করছে ক্রেতারা।

এছাড়া অঞ্জনস্, সাদা কালো, সৃষ্টি, দেশালসহ সেরা ফ্যাশন হাউজগুলো দেশীয় পণ্য নিয়ে তাদের ঈদ কালেকশন সাজিয়েছে। বিক্রেতাদের এখন শুধুই অপেক্ষা ক্রেতারা কখন তাদের প্রিয় জিনিসটি ক্রয় করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT