মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদকে বৃষ্টি আইনে ৩৪ রানে পরাজিত করে চার ম্যাচ পর আইপিএলে জয়ের মুখ দেখলো ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্ট।
১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। এরপর শুরু হয় বৃষ্টি।
মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি হায়দরাবাদের। চতুর্থ বলেই ফিরে যান আগের তিন ম্যাচেই ফিফটি করা ডেভিড ওয়ার্নার।
এক পর্যায়ে ৩২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ষষ্ঠ উইকেটে নামান ওঝার সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন এক প্রান্ত আগলে রাখা ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ান দলের হয়ে ৫৩ বলে দুটি চার ও একটি ছয়ে করেন অনবদ্য ৫৬ রান।
শেষদিকে ভুবনেশ্বর কুমারের ৮ বলে ২১ রানের ছোট্ট ঝড়ো ইনিংসে ১১৮ রানের পুঁজি গড়ে হায়দরাবাদ। পুনের অশোক দিন্দা তিনটি ও মিচেল মার্শ দুটি উইকেট নেন।










