চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির মোহে ‘খলনায়ক’ ইমরান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

নতুন গান ভিডিও নিয়ে হাজির হলেন চ্যানেল আই সংগীত সেরাকণ্ঠের গায়ক ইমরান মাহমুদুল। এর আগে এ গায়ক তার প্রতি গানের মডেল হয়ে চমক দিয়েছেন। এবারও ব্যতিক্রম হয়নি। তবে গল্পনির্ভর নতুন এই মিউজিক ভিডিওতে ইমরান হাজির হয়েছেন ‘খলনায়ক’ হিসেবে!

গানের ভিডিওতে দেখা গেছে, বন্ধুর প্রেমিকা বৃষ্টিকে দেখেই ভালো লেগে যায় ইমরানের। মানে, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’! এরপর ছলচাতুরী করে বৃষ্টিকে পেতে ইমরান তার বন্ধুকে মাদকব্যবসায়ী সাজিয়ে খুন করেন, হয়ে ওঠেন খলনায়ক!

ইমরান ও বৃষ্টির নতুন এই গান ও ভিডিওর নাম ‘কিছু কথা’। লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক ইমরান নিজেই।  মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ।

রবিউল ইসলাম জীবন, বৃষ্টি ও ইমরান

অতীতে ‘আমি নেই আমাতে’, ‘বলো সাথিয়া’, ‘আজ ভালোবাসো না’, ‘যদি হাতটা ধরো’ এই চারটি গান একসঙ্গে করেছিলেন ইমরান-বৃষ্টি। নতুন গান প্রসঙ্গে ইমরান বলেন, বৃষ্টির সঙ্গে এটা আমার পঞ্চম গান। আমাদের করা আগের চারটি গান- শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এগুলোর ভিউ ৭০ লাখ থেকে ১ কোটির মধ্যে। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। দর্শক প্রথমবার দেখলেই চমকে যাবেন।

‘বাংলাদেশী আইডল’ প্রতিযোগিতার মাধ্যমে গানে আসেন বৃষ্টি। ইমরানের সঙ্গে আগের চারটি গান করে পরিচিতি পান। তিনি বলেন, ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের গানগুলোর সবগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার, মেলােডি ধাঁচের। দুদিন ধরে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিওতে নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন। এটিও সবার ভালাে লাগবে আশা করি।’

দেখেন নিন ইমরান-বৃষ্টির ‘কিছু কথা‘

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী ইমরানমিউজিক ভিডিওরবিউল ইসলাম জীবনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT