চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির দিনে ইফতারের টেবিলে ভিন্ন স্বাদের পাকোড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৫
অন্যান্য
A A

বৃষ্টির দিনে কার না গরম গরম পাকোড়া খেতে ভালো লাগে। তাই রোজার দিনে বৃষ্টির সময় ইফতারের টেবিলে বাড়তি স্বাদ দিতে ঝটপট তৈরি করে ফেলুন গরম গরম পাকোড়া। ইফতারের আয়োজনে পাকোড়া ছোট বড় সবার ভালো লাগবে। পরিবেশনের জন্য রাখতে পারেন টমেটো সস বা ধনে পাতার পাতার সস। আবার অনেকের পছন্দ ঘন চা। তাই চা রাখতেও কোনো বাধা নেই্।

মজাদার চিড়িং পাকোড়া

উপকরণ 

খোসা ছাড়ানো মাঝারি আকারের চিড়িং ১০ টি, পেয়াজ ১টি( কুচানো), রসুন ৬ কোয়া(বাটা), পেজ পাতা ৬টি( কুচানো), কাচা মরিচ কুচি, ভিনেগার ১ টেবিল চামচ, সস ১ টেবিল চামচ, কর্ণ ফ্লাওয়ার ১ কাপ, গোল মরিচ ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ প্রয়োজন মতো।

প্রস্তুত প্রণালি

চিড়িং মাছগুলো ভালো করে ধুয়ে ভিনেগার ও লবণ দিয়ে ১৫ মিনিট মাখিয়ে রাখুন। এরপর মাছে একে একে সব উপকরণ ও কর্ণ ফ্লাওয়ার ২ চামচ দিয়ে দিন। অন্য একটি পাত্রে কর্ণ প্লাওয়ার, সস, ভিনেগার, লবণ ও গোল মরিচ ও সামান্য পরিমানে পানি দিন যাতে মিশ্রনটি একটু ঘন হয়। এরপর মিশ্রনটি চিড়িং মাছে মিশিয়ে দিন। তারপর মাছগুলোকে ছোট ছোট আকারে পাকোড়া মতো বানান। ভাজার জন্য তেল গরম করে নিন।

Reneta

তেল গরম হয়ে আসলে চিড়িং পাকোড়া ছেড়ে দিন। বাদামি রঙ করে ভেজে নিন। বৃষ্টির এই দিনে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুণ মজাদার চিড়িং পাকোড়া। টমেটো সস ও ধনে পাতার সস দিয়ে পরিবেশন করতে পারেন।

চিজ বল পাকোড়া

উপকরণ

চিজ ৪ কাপ (ঝিরি ঝিরি করে কাটা), ভাত ২ কাপ, ডিম ১টি, লবণ স্বাদ মতো, কাচা মরিচ ৩-৪টি,  শুকনো মরিচ গুঁড়ো ২ চা চমচ, পাউরুটি গুঁড়ো ও টোস্ট বিস্কুটের গুঁড়ো ১ কাপ, তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি

প্রথমে ডিম ফাটিয়ে চিজের গুঁড়ো ও ভাত, লবণ, কাচা মরিচ, শুকনো গুঁড়ো মরিচ মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করুণ।এরপর পাউরুটি ও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে গরম তেলে ভেজে নিন। ইফতারের আগের টেবিলে গরম গরম পরিবেশন করুণ ডেলিশিয়াস চিজ বল পাকোড়া। এই পাকোড়াটি ছোট ও বড় সবার ভালো লাগবে।

ভিন্ন স্বাদের আপেল পাকোড়া

উপকরণ 

আপেল কুচি ৩টি, চিনি ২ টেবিল চামচ, দারুচিনি গুঁড়ো ২ চা চামচ, বেকিং পাউডার ২ চা চামচ, ময়দা ১ কাপ, দই অথবা দুধ এক কাপ, ডিম ১ টি তেল ভাজার ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি

প্রথমে ডিম দই অথবা দুধ ভালো করে ফাটিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, দারুচিনি গুঁড়ো ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। মিশানো মিশ্রণে ও ফেটানো ডিম দিয়ে আপেল কুচি ভালো করে মেশান। তেল গরম করে করে আপেল কুচি পাকোড়া আকাড়ে বাদামি করে ভেজে নিন।

মধু দিয়ে গরম গরম পরিবেশ করুণ বৃষ্টির দিনে ভিন্ন স্বাদের আপেল পাকোড়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাবাররমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT