চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির কল্যাণে বাংলাদেশের সেমির আশা

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৪:০৩ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

ওভাল, লন্ডন থেকে: বৃষ্টির বদান্যতায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেমির সম্ভাবনা বেঁচে রইলো। অস্ট্রেলিয়া-বাংলাদেশের ‘এ’ গ্রুপের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ করে নিয়েছে দুই দল। দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে ‘শেষ-চারে’ খেলার সম্ভাবনা তৈরি হবে।

ওভালের এই ম্যাচে বাংলাদেশের ১৮২ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ।

বৃষ্টির শঙ্কা কিংবা ডাকওয়ার্থ ও লুইসের জটিল অংক নিয়ে মাথা না ঘামিয়ে দুই অজি ওপেনার ওয়ার্নার ও ফিঞ্চ স্বাভাবিকভাবেই ইনিংস সূচনা করেন। ৮ ওভারে ৪৫ রানের ওপেনিং পার্টনারশিপ। ১৯ রান করা ফিঞ্চকে রুবেল ফিরিয়েছেন, ওয়ার্নার-স্মিথের পার্টনারশিপে ১৬ ওভারে অজিদের স্কোরবোর্ডে ৮৩ রান উঠতেই বৃষ্টির থাবায় থামলো ম্যাচ।

এরপর ঘণ্টা আড়াইয়ের মধ্যে বারকয়েক বৃষ্টির আসা যাওয়ায় শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি। এই ম্যাচ পয়েন্ট ভাগ হওয়ায় ‘এ’ গ্রুপে সেমির সমীকরণে টিকে রইলো বাংলাদেশ।

এরআগে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসটি একেবারেই তামিমময়। দলের ১৮২’র মধ্যে এই হার্ড-হিটিং ওপেনারের অবদান ৯৫। সৌম্যর সঙ্গে ২২ রানের ওপেনিং পার্টনারশিপের পর টপ-অর্ডারের আর কারও ব্যাটিংই হালে পানি পায়নি।  মাঝে তামিম-সাকিবের পার্টনারশিপ দলের স্কোরে ৬৯ রান যোগ করলেও বাংলাদেশের রানের চাকা প্রয়োজনের তুলনায় শ্লথই থেকেছে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম তিন ছক্কা ও ছয় বাউন্ডারিতে করেন ৯৫। ২৯ রান করা সাকিবকে অজি পেসার  হেড ফেরানোর পর টাইগার ইনিংসকে মুড়িয়ে দেন লেগস্পিনার জাম্পা ও স্টার্ক। চার ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন জাম্পা।

একই ওভারে চার ডেলিভারির ব্যবধানে তামিম, মাশরাফি ও রুবেলকে আউট করা স্টার্ক ২৯ রানে নিয়েছেন চার উইকেট। তাতেই ৩৩ ডেলিভারি আগে বাংলাদেশের ইনিংস থুবড়ে পড়ে ১৮২তে।

Reneta

ম্যাচের শেষ পর্বে শুধু বৃষ্টি, তাতেই পয়েন্ট ভাগ করে নেয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT