চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-ভারত ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বৃষ্টিতে ভেসে যেতে পারে এশিয়া কাপের বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে ‘হোম অব ক্রিকেট’ শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা রয়েছে। 

প্রতিবেশী দুই দেশের এই ক্রিকেট লড়াই নিয়ে উত্তেজনার শেষ নেই দু’দেশের ক্রিকেট ভক্তদের মাঝে। কিন্তু ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে বৃষ্টি। ভারী বৃষ্টির আভাস দিয়েছে ‘ওয়েদার ডটকম’। তাদের সূত্রমতে, খেলা শুরু হওয়ার ৩০ মিনিট পর থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে। রাত ৮টায় বৃষ্টি শুরু হয়ে তা চলতে পারে প্রায় রাত সাড়ে ১০টা পর্যন্ত। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশে বজ্র ও শিলা বৃষ্টি হয়েছে। স্টেডিয়ামের আশেপাশের এলাকায়ও ভারী বর্ষণ হয়েছে। রাতে আবারও বৃষ্টি হলে এবং মাঠে পানি জমলে বাতিল হয়ে যেতে পারে বাংলাদেশ-ভারত মহারণ। আর প্রকৃতির বাধায় আশাহত হবে লক্ষ-কোটি ক্রিকেটপ্রেমী।

Banglabid

বৃষ্টির কারণে খেলা না হলে এবং কোনো ‘রিজার্ভ ডে’ না থাকায় দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেবে। 

ছবি- খেলা শুরুর আগে মাঠের বর্তমান অবস্থা

ঢাকা আবহাওয়া অফিস সকালের দিকে জানায় বুধবার দুপুরের পর ঝড়ো বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে এরই মধ্যে এক দফা ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়।

Reneta

আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানা যায়, শুধু আজ বুধবারই নয়, বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে পরের দিনও। সেটা হলে, বৃষ্টির বাধায় পণ্ড হতে পারে বৃহস্পতিবারের ম্যাচও। এদিন শ্রীলঙ্কা ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে গতকাল আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছিল, ফরিদপুর, মাদারীপুর ও ঢাকা অঞ্চলসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT