চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:৫১ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। বিকেলে ২০ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।  নগরবাসীকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। রাজধানীর শান্তিনগর, বাড্ডা, জুরাইনসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যাওয়ায় বাসিন্দাদের পড়তে হয়েছে যানজট-জলজট সহ নানা বিড়ম্বনায়।

সন্ধ্যা ছয়টার দিকেও আরামবাগ, ফকিরের পুল মোড় ও আশপাশের এলাকার রাস্তায় প্রায় হাটু পরিমাণ পানি জমে থাকতে দেখা গেছে।

ফকিরের পুল থেকে নয়াপল্টন যাওয়ার পথে ছিলো তীব্র যানজট। জলাবদ্ধতা ছাড়াও নয়াপল্টনে একটি ভবনে আগুন লাগার কারণে সেখানে যানজট সৃষ্টি হয়েছিল বলে দায়িত্বরত একজন পুলিশ জানান।

গত দুই দিনের তীব্র গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তির আভাস দিলেও জলাবদ্ধতা নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে।

বৃষ্টিতে মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা, পুরানা পল্টন, কাকরাইল, মৌচাক, মালিবাগ শেরেবাংলা নগর, রামপুরা, পরীবাগ, মিরপুরের গোলচত্বর থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া, শুক্রাবাদ, পুরান ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী জানান, ড্রেনেজ ব্যবস্থায় নানা বর্জ্য জমে শক্ত হয়ে অনেকটা অংশ বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হলে আশপাশের এলাকায় পানি জমে।

Reneta

তবে ঢাকার কোথাও পানি বেশিক্ষণ জমে থাকে না। অপর এক কর্মকর্তা বলেন, আগে ভারী বৃষ্টি হলে যেখানে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকত, সেখানে এখন অল্প সময় পরই পানি সরে যায়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ওয়াসা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে বলে জানান ওই কর্মকর্তা

বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বৃষ্টিপাতভোগান্তিযানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT