এক সপ্তাহ ধরে হায়দ্রাবাদে ভারি বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবারও বৃষ্টি হানা দিতে পারে, পূর্বাভাসে সেটাই বলা ছিল। রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃষ্টির পূর্বাভাস যে এভাবে সত্যি হবে নিশ্চয়ই কল্পনা করতে পারেননি বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নার। সিরিজের শেষ টি-টুয়েন্টির একটি বলও মাঠে গড়ায়নি। ১-১ সমতায় থেকেই শিরোপা ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।
ভারত সফরটা অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো যায়নি। বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ ‘ড্র’ করার পর ভারতে যেয়ে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারতে হয় তাদের।
প্রথম টি-টুয়েন্টিতে হারার পর দ্বিতীয় ম্যাচে জয় পায় দলটি।
অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা প্রায় দুই মাস ঘরের বাইরে। ১৮ আগস্ট বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসে তারা। এরপর ঢাকা থেকে ৯ সেপ্টেম্বর ভারতে যেতে হয়।










