চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধাশ্রমে রিয়াজ-রিচি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

‘আশ্রয়’ বৃদ্ধাশ্রম। এখানে আসেন ৫৫ বছরের বৃদ্ধা। যিনি এক সময়ের ডাক সাইটে সুন্দরী, ফিল্মের দ্বিতীয় সারির নায়িকা কুহু। বেড়াতে আসে না, একেবারে থাকতে আসেন। কেউ নেই তার জগত সংসারে। ফিল্ম জগতের পাট চুকিয়েছে তাও বছর দশেক আগে।

শেষ সম্বল ব্যাংকে লাখ দশেক টাকা নিয়ে স্থায়ী হতে চলে আসা এই বৃদ্ধাশ্রমে। ভালোই কাটছে দিন। সব নতুন মুখ, নতুন মানুষ, নতুন স্থান। কিছুদিন পর বৃদ্ধাশ্রমে আসে আরেকজন নতুন মুখ অর্ক। বয়সের ভারে কুঁজো, মোটা ফ্রেমের চমশায় সুতো বাধা দুঃখ জাগানো মুখ। চমকে উঠে কুহু। চিনতে পেরেছে সে। ৩৫ বছর আগের স্মৃতি মুহূর্তে জ্বলজ্বল করে উঠে চোখের মনি কোঠায়।

অর্ক তার স্যার। প্রেমিক। মনে পড়ে খসে পড়া এক নক্ষত্র আলোর উজ্জ্বল মুহূর্ত। একাকিত্ব পছন্দ করে বৃদ্ধ অর্কর সামনে আসে কুহু। চেনে না অর্ক নাকি না চেনার ভান? কুহু হারিয়ে যায় ২০ বছরের উচ্ছল অতীতে…।

এমন দারুণ এক গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘কুহু ভালোবেসেছিল অর্ককে’। যেখানে কুহু চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, আর অর্ক চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।

রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় টেলিছবিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। যা চ্যানেল আইতে প্রচার হবে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইটেলিছবিবৃদ্ধাশ্রমরাইসুল ইসলাম আসাদরিচিরিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT