চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বৃক্ষ যার যার, পরিচর্যা সবার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
পরিবেশ
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন ও তার পরিচর্যার গুরুত্বকে তুলে ধরতে ‘বৃক্ষ যার যার, পরিচর্যা সবার’ স্লোগানে।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিন ব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচি-২০১৭।

পরিবেশবাদী সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটি ও ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েসনের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ। উদ্বোধনকালে তিনি বলেন: বৃক্ষ পরিচর্যার মত এ ধরণের উদ্যোগ পূর্বেই নেওয়া জরুরি ছিল। জন্মের পর একটি শিশুর সুষ্ঠু বিকাশের জন্য যেমন সঠিক যত্ন ও পরিচর্যার প্রয়োজন, বৃক্ষের ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তাই বৃক্ষ রোপনের পাশাপাশি আমাদেরকে বৃক্ষ পরিচর্যায় অনেক গুরুত্ব দিতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন: বৃক্ষের ঘাটতি পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্রতি বছর বৃক্ষ রোপন করে যাচ্ছে। কিন্তু এই বপনকৃত বৃক্ষের সঠিক পরিচর্যার অভাবে সেগুলো সঠিক ভাবে বেড়ে উঠতে পরে না। আমাদের দেশে ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যত বৃক্ষ রোপন করা হয়েছে সেগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা যেতো তাহলে এদেশে সবুজ বনভূমির পরিমাণটা অনেকগুণেই বেড়ে যেতো।

জনপ্রিয় বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ সারাদেশের মানুষ যেনো বৃক্ষ পরিচর্যায় গুরত্ব দেয় সেজন্যই আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার পর্যন্ত প্রত্যেকদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালিত হবে।

এরপর সংগঠনটির সদস্য সহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশাধিক শিক্ষার্থী মিলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাঁঠাল বাগানের শতাধিক গাছের পরিচর্যা করেন।

কর্মসূচি থেকে বৃক্ষ রোপন এবং রোপিত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগ: পরিবেশবাদী সংগঠনবৃক্ষরোপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শঙ্কার বিপরীতে যে আশা

পরবর্তী

মায়ের ইচ্ছাতেই সিনেমায় আসছেন মান্নাপুত্র সিয়াম

পরবর্তী

মায়ের ইচ্ছাতেই সিনেমায় আসছেন মান্নাপুত্র সিয়াম

আসামি আরাফাতের ছবি, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে জড়িত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিজিৎ রায় হত্যাকাণ্ড: পাঁচ দিনের রিমান্ডে আরাফাত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT