চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বৃক্ষমানব’র হাতে ‘সার্জিক্যাল ড্রেসিং’

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৪:২৫ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

‘বৃক্ষমানব’ নামে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের ডান হাতে অস্ত্রোপচার পরবর্তী ‘সার্জিক্যাল ড্রেসিং’ সম্পন্ন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবুলের ডান হাতের অস্ত্রোপচার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করে সমন্বিত মেডিকেল টিম।

গত শনিবার বাজানদারের ডান হাতে পাঁচটি আঙুলে অস্ত্রোপচার করা হয়।

ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লার্স্টিক সার্জারী ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, অপারেশনের পর নিয়মিত ড্রেসিংয়ের অংশ হিসেবে আজ আবুল বাজানদারে হাতের ড্রেসিং করা হয়েছে। চিকিৎসকের ভাষায় এটাকে ‘সার্জিক্যাল ড্রেসিং’বলা
হয়ে থাকে।   

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার সার্জিক্যাল ড্রেসিংয়ে ছিলেন।

সফল অস্ত্রোপচারের পরও আবুলকে খুব তাড়াতাড়ি আর অপারেশনের বেডে নেয়া হচ্ছে না। কারণ বিশেষজ্ঞ চিকিৎসক দলকে খুব ধীরে এগুতে হচ্ছে।

Reneta

চিকিৎসকদের মতে, সন্তোষজনক ফল পেতে আবুল বাজানদারের ১৩ থেকে ১৫টি অস্ত্রোপচার করতে হতে পারে।

আবুল বাজানদার গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি হন।

ট্রি-ম্যান সিনড্রোমে ভোগা আবুল বাজানদার দারিদ্র্যের কারণে এতদিন সুচিকিৎসা পাননি।

গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তার ডান হাতটি থেকে শিকড়ের মতো বৃদ্ধি পাওয়া অংশগুলো অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন।

এখন পর্যন্ত চিকিৎসকদের আশা, আবুল বাজানদার সেরে উঠবেন। তার চিকিৎসায় দেশের বাইরের চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছে মেডিকেল টিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল বাজানদারআবুল বাজানদার-অস্ত্রোপচারবৃক্ষমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT