চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহমেদ রুবেলের প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। তার মৃত্যুতে শুধু নাটক কিংবা চলচ্চিত্র জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই মানুষটির স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।

অসংখ্য কালজয়ী নাটকের অভিনেতা ছিলেন আহমেদ রুবেল। অলাতচক্রের এই অভিনেতার মৃত্যুর খবরে বুধবার সন্ধ্যা থেকেই সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে ছবিসহ তার নামে একটি শোক বই।

যেখানে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ থেকে সাধারণ ভক্ত অনুরাগীরাও। বৃহস্পতিবার সকাল থেকেই শোক বইয়ে বহু গুণীজনকে দেখা গেছে আহমেদ রুবেলকে নিয়ে স্মৃতিচারণ করতে।

এদিন দুপুরে চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে ‘বৃক্ষমানব’ খ্যাত অভিনেতা আহমেদ রুবেলকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়। সকালে বাংলাদেশ শিল্পকলায় তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ১২টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের কার্যালয়ে আনা হয়।

দুপুর ১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয় অসংখ্য কালজয়ী নাটক ও সিনেমার এই অভিনেতার। চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। সেখান থেকে সোয়া ১টার দিকে আহমেদ রুবেলের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের উদ্দেশে রওনা হয়। সেখানে আসরবাদ উত্তর ছায়াবীথি জোড় পুকুর মসজিদে হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে হবে দাফন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআফসানা মিমিআহমেদ রুবেলচ্যানেল আইজানাজাবৃক্ষমানবলিড বিনোদনশোক বইহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT