চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলী ‘এ ওয়ান’ ক্যাটাগরির অভিনেত্রী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্রের ‘মাস্টার মেকার’ বলা হয় মালেক আফসারীকে। তার ঝুলিতে একাধিক সুপারহিট ছবি। তিনি কাজ করেছেন আলমগীর, সালমান শাহ, রুবেল, মান্না, শাকিব খানের মতো নায়কদের নিয়ে। এ নির্মাতার নির্দেশনা পেয়েছেন শাবানা, রোজি আফসারী, চম্পা, মৌসুমী, পপি, পূর্ণিমা, সিমলাসহ একাধিক নায়িকা।

তবে মালেক আফসারী বিস্মিত হাল সময়ের চিত্রনায়িকা বুবলীল ‘ন্যাচারাল’ অভিনয় দেখে। সম্প্রতি বুবলীকে নিয়ে মালেক আফসারী বলেন, কান্নার জন্য বুবলীর গ্লিসারিন লাগে না। ব্রিফিংয়ে বলে দিলে সে এমনিতেই কাঁদতে পারে। স্বাভাবিক অভিনয় করে। কোনো নাটকীয়তা নেই তার মধ্যে। একেবারে ‘এ ওয়ান’ ক্যাটাগরির অভিনেত্রী বুবলী।

শুধুমাত্র ‘পাসওয়ার্ড’ ছবিতেই বুবলীকে নায়িকা হিসেবে পেয়েছেন মালেক আফসারী। এক ছবিতে পেয়েই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ‘এই ঘর এই সংসার’ ছবির এ পরিচালক। তিনি বলেন, পাসওয়ার্ডে বুবলী ভালো অভিনয় করেছে। একদম ন্যাচারাল ছিল।

‘সে সুপার, এডুকেটেড, মার্জিত, ভদ্র, সোভার। আমি যতো নায়িকার সঙ্গে কাজ করেছি, সবচেয়ে মার্জিত নায়িকা বুবলী।’-বলছিলেন মালেক আফসারী।

বুবলীকে নিয়ে অনলাইনে অনেক সমালোচনা দেখা যায়। অনেকে নেতিবাচক মন্তব্য করেন। এ প্রসঙ্গ টেনে মালেক আফসারী বলেন, কেন সমালোচনা হবে না? যার সমালোচনা হবে না তার দুই পয়সা দামই নেই। সমালোচনা করাটা খুব সহজ ব্যাপার। সমালোচিত হতেও যোগ্যতা অর্জন করতে হয়। বুবলী সেই যোগ্যতা অর্জন করেছে বলেই তাকে নিয়ে সবাই কথা বলে।

শাকিব খানের মাধ্যমে চলচ্চিত্রে এসে মাত্র চার বছরের ক্যারিয়ারে আলোচনার শীর্ষে শবনম বুবলী। মালেক আফসারীর এমন প্রশংসা চোখে পড়েছে শবনম বুবলীরও। তিনি মনে করেন ক্যামেরার পিছনে বা ফেস টু ফেস কথায় অনেকেই প্রশংসা করতে পারেন, কিন্তু ক্যামেরার সামনে এলে অনেকেই চুপ থাকেন।

তাই বুবলী তার নিজের ফ্যান পেজে মালেক আফসারীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে লিখেছেন, ধন্যবাদ স্যার। আমার সৌভাগ্য যে আপনার মত গুণী, বিচক্ষণ, সফল এবং স্পষ্টবাদী একজন নির্মাতার নির্দেশনায় সিনেমা করার সুযোগ হয়েছে। নিজেকে নিয়ে আপনার কাছ থেকে পাওয়া এই প্রতিটি শব্দ আমার কাছে আশির্বাদ। আপনাকে জানাই শ্রদ্ধা।

ট্যাগ: চম্পাপপিপূর্ণিমাবুবলীমালেক আফসারীমৌসুমীশাবানাসিমলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস এবং কতিপয় গনি মিয়াদের আস্ফালন

পরবর্তী

পদ্য বাদ দিয়ে গদ্য লেখো, ভালো করবে: হুমায়ূন আহমেদ

পরবর্তী

পদ্য বাদ দিয়ে গদ্য লেখো, ভালো করবে: হুমায়ূন আহমেদ

‘আল্লাহর দলের’ বিভাগীয় নায়েবসহ গ্রেপ্তার ২

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT