চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার লাঙ্গলবন্দের স্নানোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

গত বছর ভিড়ের চাপে ১০ জনের মৃত্যুর দুঃসহ স্মৃতি ধারণ করে আগামী বুধবার দিবাগত রাত থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের দুদিনের পবিত্র মহাষ্টমী স্নানোৎসব। এবার অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

এই ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে পাপ মোচনের প্রত্যাশায় প্রতি বছরের নির্দিষ্ট তিথিতে দেশ বিদেশের হিন্দু ধর্মালম্বী পুর্ণার্থীরা স্নান করতে আসেন। গত বছরের ২৭ মার্চ মহাষ্টমী স্নানোৎসবের সময় প্রচন্ড ভীড়ে পদদলিত হয়ে ৭ নারীসহ ১০ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। এবার নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে পূর্ণ্যার্থীদের স্নান সম্পন্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী খনন, রাস্তা নির্মাণ ও ঘাট সংস্কারসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের এসব উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর সাহা বলেন, আমাদের এখানে উন্নয়ন কাজের জন্য চার’শ কোটি টাকা বাজেট করেছে। এর মধ্যে এই স্নানের পরে এক’শ ২০ কোটি টাকা আসবে।

লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক সরোজ সাহা বলেন, এখানে অবৈধ স্থাপনা অনেক ছিলো। তবে এখানকার সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সহাযোগিতায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সরকার গৃহীত প্রকল্প বাস্তবায়িত হলে লাঙ্গলবন্দ পূর্ণাঙ্গ পর্যটন ও তীর্থ কেন্দ্রে পরিণত হবে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেন, এবারে এখানে স্নানোৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় সেই ব্যবস্থা করেছি। 

মহাঅষ্টমী স্নান উৎসব উপলক্ষে লাঙ্গলবন্দে পুরাতন ব্রহ্মপুত্র নদের তিন কিলোমিটার এলাকা জুড়ে বসবে তিনদিনের মেলা। নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জস্নানোৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT