চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার থেকে আগের নিয়মেই লেনদেন চলবে পুঁজিবাজারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

পুঁজিবাজারে লেনদেনের সময়সূচীতে পরিবর্তন আসছে। আগামীকাল বুধবার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে লেনদেন শুরু হয়ে চলবে ২ টা ৩০ মিনিট পর্যন্ত। অর্থাৎ আগের মতই স্বাভাবিক নিয়মে চলবে লেনদেন।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, যেহেতু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণত ডিএসইর সঙ্গে মিল রেখেই লেনদেন পরিচালনা করে। তাই সিএসইতেও একই সময় পর্যন্ত লেনদেন চলবে।

ডিএসইর লেনদেনের সময় বাড়ানো ও সূচি পরিবর্তনের মধ্য দিয়ে পুঁজিবাজার তার স্বাভাবিক সময়সূচিতে ফিরছে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, বর্তমানে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে। তাই ডিএসইর পরিচালনা পর্ষদ শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ বুধবার থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে।

সাধারণত রমজান মাস ছাড়া বছরের বাকি সময়ে সকাল ১০ টা ৩০ মিনিটে বাজারে লেনদেন শুরু হয়। আর তা দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত চলে। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে ব্যাংক লেনদেন সীমিত হয়ে পড়ায় পুঁজিবাজারের লেনদেনের সময়েও পরিবর্তন করা হয়েছিল। লেনদেনের সময়সীমা কমিয়ে আনা হয়েছিল।

Reneta

গত ১৮ মার্চ অনুষ্ঠিত ডিএসই’র পরিচালনা পর্ষদের জরুরি সভার (৯৫৪তম সভা) সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতায়, বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ডিএসইর লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল। ১৯ মার্চ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।

তবে পরবর্তী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে ১৮ জুন থেকে ডিএসই’র লেনদেনের সময়সূচি পুণনির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এখন আবার তা আগের নিয়মে ফিরিয়ে নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএসইপুঁজিবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT