চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবারেই শতভাগ কারখানায় বেতন-বোনাস: বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১২, মে ২০২১
অর্থনীতি
A A

শতভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস বুধবারের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছে এ খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ। 

বুধবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইয়ের সভাপতি ফারুক হাসান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত ৯৭ শতাংশ সদস্য কারখানা পোশাক শ্রমিকের বেতন এবং ৯৯ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে। ৬৮টি কারখানায় নিবিড় তদারকির মাধ্যমে পাওনা পরিশোধ নিশ্চিত করা হয়েছে।

শ্রমিকদের ছুটি ইস্যুতে সৃষ্ট অসন্তোষকে দুঃখজনক আখ্যায়িত করে বিজিএমইএ সভাপতি বলেন, করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে, সেজন্য সরকারের নির্দেশনা মেনে আমরা তিন দিনের ছুটি দিয়েছিলাম। কিন্তু কিছু কারখানায় অসন্তোষ হয়েছে। এটা দুঃখজনক।

শ্রম আইনে ছুটি সংক্রান্ত বিধান উল্লেখ করে তিনি বলেন, ছুটি কম দেয়া হয়নি। বরং সমন্বয়  করা হয়েছে। কিছুক্ষেত্রে  আলোচনার মাধ্যমে বেশি ছুটিও দেয়া হয়েছে।

এ সময় ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে যেকোনও প্রকার বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য গার্মেন্টস শ্রমিকদের  প্রতি অনুরোধ জানান তিনি। একই সাথে এবারের ঈদে গ্রামে যাওয়া থেকে বিরত থেকে কর্মস্থলের কাছাকাছি অবস্থান করে ঈদ উদযাপন করার আহ্বান জানান পোশাক ব্যবসায়ীদের এই শীর্ষ নেতা।

Reneta

করোনাভাইরাসের সংক্রমণের কারণে পোশাকখাতের বিদ্যমান সংকট তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, কারখানাগুলো বর্তমানে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতিকে আরও কঠিন করেছে। এখন ব্যয়ের চেয়েও কম মূল্যে ক্রয়াদেশ নিতে হচ্ছে। এ পরিস্থিতিতে নীতি সহায়তা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, পরিচালক মহিউদ্দিন রুবেল। এছাড়া ভার্চুয়ালি উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, পরিচালক ভিদিয়া অমৃত খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক কারখানাবিজিএমইএবেতন-বোনাসশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT