চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীর মুক্তিযোদ্ধা ‘গামা’ আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ন ১৩, মে ২০২০
বাংলাদেশ
A A

বীর মুক্তিযোদ্ধা এবং ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’ লালবাগ ও চকবাজার থানা কমান্ডের সাবেক কমান্ডার এবং সমাজকর্মী এনায়েতুল হক গামা (৬৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত কয়েকদিন অসুস্থ থাকার পর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এনায়েতুল হক গামার বন্ধু মাহবুব আহমেদ শহীদ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বাদ আসর রায়েরবাজার গোরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গামাকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা, বন্ধু, স্বজন, সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৬৯ সালে এনায়েতুল হক কুস্তিতে পূর্ব পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিলেন। নিয়মিত ব্যায়াম করতেন। রেসলিংয়ে ভালো করার কারণে সবাই গামা বলে ডাকতো।

Reneta

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন গামা। এর মধ্যে নিজেই পরিচালনা করেছেন কয়েকটি অভিযান। এর একটি ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা বন্ধ করে দেওয়া।

সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অপারেশন ছিল মন্ত্রী ইসহাকের গাড়িতে বিস্ফোরণ ঘটানো। ঘটনাটি ঘটে ১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর, দুপুর ১২টা ৫৫ মিনিটে। এপিপি পরিবেশিত খবর অনুসারে, কর্মিসভা শেষে মন্ত্রী সচিবালয়ে ফিরছিলেন। গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে মন্ত্রী আহত হন। রক্তাক্ত অবস্থায় মন্ত্রীকে হাসপাতলে নেওয়া হয়।

লালাবাগের মুক্তিযোদ্ধাদের এই দলের আরো কয়েকটি অপারেশনেও ছিলেন গামা। এর মধ্যে রয়েছে লালবাগ রহমতউল্লাহ স্কুলে জামায়াতে ইসলামীর মিটিং বোমা মেরে পণ্ড করে দেওয়া। কমান্ডার শহীদের নেতৃত্বে ঢাকায় প্রথম গাড়িবোমা বিস্ফোরণের অপারেশনেও সঙ্গে ছিলেন গামা।

চকবাজারের এক চেয়ারম্যানের বাসায় রাত ৩টায় ঢুকে একটি রিভলবার ছিনিয়ে এনেছিলেন। ১৪ ডিসেম্বর বসিলায় ঢাকার অন্যান্য দলের সঙ্গে মিলে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখসমরেও অংশ নিয়েছিলেন এনায়েতুল হক গামা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে কেন বললেন, ‘বিশেষ রাত’

এপ্রিল ১৬, ২০২৬

‘আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের তদন্ত করছে সরকার’

এপ্রিল ১৬, ২০২৬

রগ্ন ব্যাংক সারাতে তহবিল দেবে আইএফসি, শেয়ার বাজারে আগ্রহী জেপি মরগ্যান

এপ্রিল ১৬, ২০২৬

সুনামগঞ্জে হাজারো কৃষকের চেষ্টায় রক্ষা পেলো ৯ হাজার হেক্টর জমির ধান

এপ্রিল ১৬, ২০২৬

চীনা স্যাটেলাইটে নজরদারি করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা!

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT