চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীর-ক্যাসিনোর শুটিংয়ে এফডিসিতে উৎসবের আমেজ

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৩:৫৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গেল বছরের শেষ দিকে শুটিং শুন্য ছিল চলচ্চিত্র তৈরির আঁতুড়ঘর এফডিসি। এমনও দেখা গেছে, নভেম্বর মাস জুড়ে কোনো শুটিংই ছিল না! গোটা এফডিসিতে দেখা যায়নি শুটিংয়ের ব্যস্ততা। শিল্পী, নির্মাতা, টেকনিশিয়ানদের আনাগোনাও ছিলো না। তবে চলতি বছরের প্রথম সপ্তাহেই এ চিত্র পাল্টে গেছে। প্রাণ ফিরেছে এফডিসিতে!

বেড়েছে এফডিসিতে শুটিং ব্যস্ততা। সব মিলিয়ে এখন এফডিসিতে উৎসবের আমেজ।

দুপুর ১২ টায় এফডিসির জসিম ফ্লোর সংলগ্ন জায়গায় দেখা গেল শ’খানেক মানুষের আনাগোনা। মনির খানের গাওয়া একটি গানের আওয়াজ কানে এলো।।সেখানে গোলাকৃতি হয়ে দাঁড়িয়ে আছেন অর্ধশত মানুষ। পাশেই ময়লা, জামা, ক্লান্ত চেহারা, এলোমেলো চুলে মনিটরে মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান, কিংবদন্তি চিত্রপরিচালক কাজী হায়াৎ, প্রযোজক এমডি ইকবাল, নাদিমসহ অনেকে। বুঝতে বাকি থাকলো না, এখানে চলছে ‘বীর’ ছবির শুটিং!

দৃশ্যটি শেষ হওয়ার পর চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন বাংলা ছবির সবচেয়ে কাঙ্খিত নায়ক শাকিব খান। তিনি বলেন, পূবাইলে ও কয়লা খনিতে দুই দিনের কাজ বাদে ‘বীর’-এর শুটিং ও অন্যান্য কাজ শেষ হয়েছে রবিবার (৫ জানুয়ারি)। সোমবার থেকে গানের শুটিং হচ্ছে। ছবিতে একটি পুঁথি গান আছে, সেটার শুটিং হচ্ছে এখানে।

কথা বলতে বলতে পরিচালক কাজী হায়াতের নির্দেশে ক্যামেরার সামনে গেলেন শাকিব খান। নায়ক জসিম শুটিং ফ্লোরের সামনে দাঁড়াতেই চোখে আটকে গেল প্রসাশনিক ভবনে। সেখানেও একঝাঁক মানুষের ঝটলা।
কয়েক কদম আগানোর পর দেখা গেল নিরব-তাসকিনকে! বুঝতে বাকি রইলো না সেখানে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবির শুটিং চলে।

ভবনের নিচতলায় একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করছিলেন নিরব-তাসকিন। শেষ হলে পরিচালক সৈকত নাসির বলেন, আজ নিয়ে ২০ দিনের মতো শুটিং চলে। একটি গানের কিছু অংশসহ আরও দিন সাতেক শুটিং করলেই পুরো কাজ শেষ হবে।

Reneta

পাশ থেকে নিরব বলেন, ক্যাসিনোর কাজ খুব ভালো হচ্ছে। সৈকত ভাই কোথাও ছাড় দিচ্ছেন না। আরেক অভিনেতা তাসকিন বলেন, ৬ এবং ৭ জানুয়ারি একদিন কাজ করলেই ক্যাসিনোতে আমার অংশের কাজ শেষ। এরপর শুরু করবো ‘মিশন এক্সট্রিম’।

মজার ব্যাপার হচ্ছে, ‘বীর’ এবং ‘ক্যাসিনো’ দুটি ছবির নায়িকা বুবলী। তবে ছবি দুটির সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা যায়, আজ দুই ছবির কোনোটিতেই বুবলীর শুটিং নেই। আরও ভালো লাগার বিষয় হচ্ছে, দুটি ছবিই মার্চে মুক্তির পরিকল্পনা।

ওদিকে এফডিসির ৯ নাম্বার ফ্লোরে চোখে পড়তেই দেখা গেল, সেট নির্মাণের প্রস্তুতিও শেষ দিকে। জানা গেল, সেখানে শুরু হচ্ছে শামীম আহমেদ রনি পরিচালক ‘বিক্ষোভ’ ছবির শুটিং। ছবির প্রধান সহকারী পরিচালক পূজন মজুমদার চ্যানেল আই অনলাইনকে জানান, রাজধানীর আফতাব নগরে সোমবার (৬ জানুয়ারি) থেকে বিক্ষোভ ছবির শুটিং শুরু হয়েছে। শান্ত খান, শিবা শানু শুটিংয়ে অংশ নিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে এফডিসি শুটিং হবে। আর ১০ জানুয়ারি থেকে শ্রাবন্তী ‘বিক্ষোভ’ এর শুটিংয়ে অংশ নেবেন। টানা শুটিংয়ে কাজ শেষ হবে। ঈদে মুক্তি পাবে বিক্ষোভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনএফডিসিতাসকিননিরববীরলিড বিনোদনশাকিব খানশুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT