চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরের বিদায় পেলেন উমর গুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

হয়তো ক্যারিশমাটিক ছিলেন না, ছিলেন না বিতর্কিতও। তাই পাননি ‘ব্যাডবয়’ খেতাব। ‘নিপাট ভদ্রলোক’ বলে একটু প্রচার-প্রসার কম পেয়েছিলেন। তাতে কী! বিদায়কালে উমর গুল যেভাবে সতীর্থদের ভালোবাসা পেলেন সেটাও তো পাননি অনেক কিংবদন্তি!

শুক্রবার রাতে সাউদার্ন পাঞ্জাবের কাছে হেরে পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি-টুয়েন্টি লিগ থেকে বিদায় নেয় উমর গুলের দল বালুচিস্তান। দলও বিদায় নিলো, একইরাতে গুলও সিদ্ধান্ত নিলেন, নাহ আর ক্রিকেট নয়। সঙ্গে সঙ্গে বিদায় বলেন দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৭ উইকেটের মালিক।

২০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন, ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে নিয়েছেন ৯৮৭ উইকেট। জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০ টি-টুয়েন্টি।

আন্তর্জাতিক ক্রিকেটে গুলের উল্লেখযোগ্য বছর ছিল ২০০৯ সাল। সে বছর পাকিস্তানের টি-টুয়েন্টি জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডানহাতি এই পেসার। নিজের সেরা অস্ত্র ‘ইয়র্কার’ দিয়ে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছেন ব্যাটসম্যানদের। গুলকে স্মরণ করতে আইসিসির ভাষ্য ‘সর্বকালের অন্যতম সেরা’ ইয়র্কারধারী বোলার।

এমন বোলারকে বীরের বিদায় দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি বালুচিস্তান ও সাউদার্ন পাঞ্জাবের ক্রিকেটাররা। দুই পাশে শ্রদ্ধায় ব্যাট উঁচিয়ে দাঁড়িয়ে গেলেন ক্রিকেটাররা। চোখে পানি নিয়ে মাঠে প্রবেশ করলেন গুল।

পরে টুইটারে নিজের বিদায় নিয়ে গুল লিখেছেন, ‘পাকিস্তানের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছি এবং ১০০ শতাংশ কঠোর পরিশ্রম করেছি। ক্রিকেট সবসময় নিজের হৃদয়ে ভালোবাসা আর স্বপ্ন হয়ে থাকবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উমর গুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT