চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হরমুজ প্রণালিকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের তেলনির্ভর দেশগুলো বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকছে। সমুদ্রপথের বদলে এখন পাইপলাইন, মহাসড়ক ও রেলপথভিত্তিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ জোরদার করেছে উপসাগরীয় দেশগুলো।

রোববার (১৭ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে কৌশলগত হরমুজ প্রণালিতে তেল ও গ্যাস পরিবহন ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্রের হুমকি, সমুদ্রে মাইন বিস্ফোরণের আশঙ্কা এবং জাহাজের বিমা ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এতদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হলেও বর্তমান পরিস্থিতিতে সেই নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক ওমান উপসাগরঘেঁষা ফুজাইরাহ বন্দর পর্যন্ত তাদের বিদ্যমান পাইপলাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি ব্যবহার ছাড়াই দেশটি দৈনিক ৩০ থেকে ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে পারবে।

একইভাবে সৌদি আরবও পূর্বাঞ্চলীয় তেলক্ষেত্র থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবহার করে বিকল্প রপ্তানি ব্যবস্থা সচল রেখেছে। এই পদক্ষেপ দেখে কুয়েত, কাতার, বাহরাইন ও ইরাকও নতুন বিকল্প রুট তৈরির পরিকল্পনা করছে। শুধু জ্বালানি নয়, উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক অর্থনীতিও দীর্ঘদিন ধরে সমুদ্রপথনির্ভর ছিল। তেল শোধনাগার, এলএনজি, পেট্রোকেমিক্যাল, সার ও অ্যালুমিনিয়াম শিল্পের কাঁচামাল আমদানি এবং পণ্য রপ্তানির প্রধান মাধ্যম ছিল সমুদ্রবন্দরগুলো।

তবে বর্তমান সংকটে সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় বন্দর ও আমিরাতের ভারত মহাসাগরমুখী বন্দরগুলো নতুন গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক রেলপথ প্রকল্পেও গতি এসেছে। যুদ্ধের আগে শারজাহর খোরফাক্কান বন্দরে সপ্তাহে প্রায় দুই হাজার কনটেইনার খালাস হলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৫০ হাজারে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এদিকে ইরানও দীর্ঘদিন ধরে হরমুজের বাইরে ওমান উপসাগরের জাস্ক বন্দরে বিকল্প পাইপলাইন অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে।

তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে প্রকল্পটি এখনও আন্তর্জাতিক বাজারে কার্যকর বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি।বর্তমানে তেহরান হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চাইলেও, এতে আরব দেশগুলো আরও দ্রুত বিকল্প স্থলপথ ব্যবস্থার দিকে ঝুঁকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি তেলহরমুজ প্রণালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT