চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীজতলা ডুবে ফেনীর প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্থ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৩৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
কৃষি
A A

ফেনীর পরশুরামে বন্যার পানি নেমে গেলেও ঘুরে দাঁড়াতে পারেননি কৃষক। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পরশুরাম উপজেলার বেশীরভাগ বীজতলা ডুবে যায়। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ও ঋণগ্রস্ত কৃষকেরা।

পরশুরামে ৩০ হেক্টর বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে জেলার প্রান্তিক কৃষকরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।

পরশুরাম পৌর এলাকার সোলিয়া গ্রামের কৃষক হান্নান মিয়া জানান, আমরা বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে ঋণ নিয়ে ধানের বীজ রোপন করেছিলাম। কিন্তু বন্যার পানিতে আমার সব বীজ নষ্ট হয়ে গেছে। এখন আমি কিভাবে ঋণ শোধ করব। আমরা সরকার থেকে কোন সাহায্য সহযোগিতা এখনো পাই নি।

স্থানীয় এমপি শিরীন আখতার জানান, মহুরী কহুয়া বাঁধের সিলোনিয়া বাঁধের অনেক জায়গা ভেঙ্গে গেছে। কৃষি এবং মৎস্য খাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমরা সরকারের উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা হানিফ-ই-হায়দার জানান, এবারের বন্যায় পরশুরামের ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭৫০ হেক্টর জমির বীজতলা ক্ষতি হয়েছে। এর মধ্যে মির্জানগর ইউনিয়নে ১২০ হেক্টর, পৌরসভাতে ২০০ হেক্টর, সিথোলিয়াতে ২৫০ হেক্টর ও বক্সমাহমুদে ১৮০ হেক্টর বীজতলা ক্ষতি হয়েছে। ২৩৬২ মেট্রিক টন খাদ্যশস্য থেকে আমরা বঞ্চিত হয়েছি। যার ক্ষতির পরিমাণ ৫ কোটি ৬৭ লক্ষ টাকা।

হানিফ-ই-হায়দার আরও বলেন, আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ক্ষতির পরিমাণ প্রেরণ করেছি। আশাকরি, সরকার এ ব্যাপারে আমাদের কৃষকদের সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকফেনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT