বিনোদন

বিয়ে করলেন সংগীতশিল্পী অর্ক মুখার্জি

অর্ক মুখার্জি ও তার স্ত্রীর বিয়ের ছবি, উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ক মুখার্জি ও তার স্ত্রী বিয়ের অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছেন, উভয়ই হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বন্ধু, প্রেমিকা সান্দ্রা বাবিলকে বিয়ে করেছেন ভারতীয় সংগীতশিল্পী অর্ক মুখার্জি। অর্ক বাংলাদেশের শ্রোতামহলেও বেশ সমাদৃত। 

বুধবার (২৫ মে) সান্দ্রাকে বিয়ে করেছেন বলে নিজেই ইনস্টাগ্রামে জানান অর্ক। সান্দ্রার সাথে কয়েকটি ছবি পোস্ট করে অর্ক লিখেন, ‘মিস্টার এন্ড মিসেস’!

এদিকে অর্ক ও সান্দ্রার বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে তাদের বন্ধু জয়রাজ ভট্টাচার্য অভিনন্দন জানিয়ে লিখেন, “আমাদের দুই বন্ধু অর্ক আর সান্দ্রা আজ বিয়ে করলো। আমি অর্ককে সান্দ্রার সূত্রে চিনিনি, আর সান্দ্রাকে অর্কর সূত্রে নয়। দুজনকেই আলাদা আলাদা ভাবে কাজ করতে গিয়েই চিনেছি। তারপর একত্রে কাজ করতে গিয়েও চিনছি।”

তিনি আরও জানান, “আমার এক বন্ধু কিছুদিন আগে আমাদের ছেড়ে গেছে (প্রয়াত হয়েছেন), সান্দ্রা সেই বন্ধুর শাড়িটাই বিয়ের দিন পরেছে।”

অর্ক মুখার্জি বিবাহের জন্য কাগজে স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্দ্রার পরনের শাড়ি নিয়ে অন্য আরেকটি পোস্টে লিখেছেন অর্ক নিজেও।

শহুরে লোক সংগীত শিল্পী হিসেবে পরিচিত অর্ক। যদিও তিনি নিজেকে কোনো শ্রেণির শিল্পী বলতে নারাজ। বাংলা ও নেপালি সহ বিভিন্ন ভাষায় লোকসংগীত গেয়ে থাকেন অর্ক। ২০ টিরও বেশি ভাষায় গান গাইতে পারেন এবং পাঁচটি ভিন্ন যন্ত্র বাজাতে পারেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্লুজ, সোল এবং বিভিন্ন উপজাতীয় সংগীত ফর্মগুলিতে লোকসংগীত গেয়েছেন।

বিষয়:অর্ক মুখার্জি গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…