চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন অভিনেত্রী আইরিন তানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

বিয়ে করলেন অভিনেত্রী আইরিন তানি। পাত্র সাইফুল ইসলাম চৌধুরী। পেশায় যিনি রাজধানীর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।

গেল ৩ অক্টোবর চট্টগ্রাম শহরে দুই পরিবারের সম্মতিতে সময়ের ব্যস্ত এই অভিনেত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের খবর চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছোটপর্দার এই পরিচিত মুখ।

তানি বলেন: পারিবারিকভাবে একসপ্তাহ ধরে দেখা ও জানাশোনার পর আমাদের বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের আগে আমি নিজেও ছেলের সঙ্গে কথা বলেছি। ভালো লেগেছে। তবে আমাদের মধ্যে আগে থেকে প্রেম ছিল না। দুজনেই এখন ঢাকাতে আছি। নতুন সংসার গোছাচ্ছি। এরপরেই বড় করে বিয়ের রিসিপশন করবো।

আইরিন তানি জানান, তার স্বামী সাইফুল ইসলাম চৌধুরী ভালো মনের মানুষ। বললেন: সে আমার মতো মানসিকতার। সবকিছুতেই সাপোর্টিভ। স্বামীর চেয়ে তার মধ্যে বন্ধুত্বটাই বেশী, যেটা একটি সম্পর্ক মজবুত করতে খুব দরকারি।

আইরিন তানি বলেন: বিয়ে করলেও মিডিয়াতে কাজ নিয়ে কোনো বাঁধা নেই। যেভাবে নিয়মিত কাজ করি সেভাবেই করবো। এতে স্বামীর হস্তক্ষেপ থাকবে না। আমার শ্বশুরবাড়ির মানুষ এবং স্বামী প্রত্যেকেই আমার কাজকে রেসপেক্ট করেন।

এটা অনেক শান্তির বিষয়। নতুন জীবনে প্রবেশ করেছি। সবার কাছে দোয়া কামনা থাকলো।

Reneta

ছোটপর্দায় একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকে দেখা যায় আইরিন তানিকে। কাজ করেছেন চলচ্চিত্রেও। ২০০৭ সালে তিনি ‌‘বিদ্রোহী পদ্মা’ ছবিতে অভিনয় দিয়ে বড়পর্দায় পা রাখেন। এছাড়া কাজ করেছেন ‘কল্প না’ ও ‘লবণ’ ছবিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীছোটপর্দাবড়পর্দালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিগারেট কিনতে গিয়ে ৭ কোটি টাকার হাতঘড়ি নেই!

পরবর্তী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ‘না আসার’ অনুরোধ

পরবর্তী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের 'না আসার' অনুরোধ

গোপালগঞ্জে স্কুলছাত্র হত্যার দায়ে আসামী আটক

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT