উর্মিলা, প্রীতির পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাঙালি ললনা বিপাশা বসু। জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩০ এপ্রিল গাঁটছড়া বাঁধছেন তিনি। বিপাশার বর বয়ফ্রেন্ড করণ সিংহ গ্রোভার।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো করণ ও বিপাশার সম্পর্কটি ভেঙ্গে যাচ্ছে কারণ দুই পরিবারের কেউ মেনে নিতে পারছে না তাদের সম্পর্কটি। তবে এবার দুই পরিবারের সম্মতিতেই মিলেছে তাদের বিয়ের টিকিট।
‘অ্যালোন’ ছবি দিয়েই করণ ও বিপাশার পরিচয়। এরপর মন দেয়া-নেয়া। ডেট করতে যেয়ে মিডিয়ার সামনে একাধিকবার এসেছেন এ জুটি। তবে এখন পর্যন্ত কেউও মুখ খোলেনি তাদের সম্পর্কের বিষয়ে, শুধু বলেছেন এক অপরের খুব ভালো বন্ধু।
এরআগে আবেদনময়ী বিপাশার নাম জন আব্রাহামের সঙ্গে থাকলেও এবার পাকাপোক্ত ভাবে করণকে পেতে যাচ্ছেন তিনি। অবশ্য করণের নাম এর আগে জেনেফার সঙ্গে যুক্ত ছিলো। স্ত্রী জেনেফার সঙ্গে ডিভোর্সের মাধ্যমে দীর্ঘদিনের সংসার ভেঙ্গে নতুন প্রেমিকা বিপাশার কাছে ফিরেছেন করণ।
তাই নতুন এই সম্পর্ক বিয়েতে রূপ দিতে দিন কয়েক আগে বিপাশা কর্ণের মায়ের সঙ্গে দেখা করেছেন। এবং বিয়ের দিন তারিখ ঠিক করেছেন। কিন্তু বিয়ের খবরটি বিপাশার মুখ থেকে শোনার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীসহ পুরো মিডিয়া।






