চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের ৩২ দিন পর স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ইকরাম চৌধুরী ইকরাম চৌধুরী
৫:২০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
অপরাধ, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্ত্রী শাহীনুর বেগমকে হত্যার দায়ে স্বামী এরশাদ উল্লাহকে (৩৮) মৃত্যুদণ্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জুলফিকার আলী খান এ রায় দেন। সাজাপ্রাপ্ত অপর আসামী এরশাদ উল্লাহর চাচা আবু তাহের মুন্সী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৬ জানুয়ারি চাঁদপুরের কচুয়া উপজেলা কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা গ্রামের এরশাদ উল্লাহ সাথে শাহীনুর বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ৩২ দিন পর ২৮ ফেব্রুয়ারি দুপুরে ঘরে শাহীনুরের লাশ পরে থাকতে দেখে বাড়ির লোকজন শাহিনুরের বাবার বাড়িতে খবর দেয়। ঘটনা ব্যাপারে স্বামী এরশাদ উল্লাহর কাছে জানতে চাইলে সে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য প্রদান করে। তার বক্তব্য কখনো গলায় ফাঁস দিয়েছে, কখনো বিষ খেয়েছে কখনো বা স্ট্রোক করেছে বলে জানায়। তার কথায় সন্দেহ হলে শাহীনুরের পিতা মোঃ শহীদ উল্লাহ মিয়াজি বিষয়টি কচুয়া থানায় অবগত করে। পরে ১ মার্চ শহীদ উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তফা চৌধুরী প্রাথমিক সত্যতা পেয়ে রিপোর্ট পেশ করেন। দীর্ঘ শুনানি শেষে ১৮জন সাক্ষীর মধ্যে ১৪ সাক্ষীর জবানবন্দী নিয়ে মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় প্রদান করেন।

ট্যাগ: চাঁদপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কালোজিরার অসাধারণ ১০ স্বাস্থ্য উপকারিতা

পরবর্তী

ঢাবিতে নিপীড়নবিরোধীদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পরবর্তী
ঢাবি

ঢাবিতে নিপীড়নবিরোধীদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

‘মজুরি ১৬ হাজার টাকা না হলে সেপ্টেম্বরে কঠিন আন্দোলন’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT