চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পর প্রথম জন্মদিনে কী করবেন আনুশকা?

ফারাহ মাহজাবিন ফারাহ মাহজাবিন
২:১৮ অপরাহ্ণ ০১, মে ২০১৮
বিনোদন
A A

তার যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। কিন্তু সেই তিনিই এখন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন। রূপ আর অভিনয় গুণ দিয়ে মুগ্ধ করেছেন সারা বিশ্বকে। হ্যাঁ, বলছি আনুশকা শর্মার কথা।

আজ এই বিখ্যাত অভিনেত্রীর ৩০তম জন্মদিন। ১৯৮৮ সালের আজকের দিনে তার জন্ম।

প্রতি বছরের মতো এই বছরও এই নায়িকার জন্মদিন নিয়ে নানা পরিকল্পনা থাকলেও এবার কিছুটা ব্যতিক্রম। কারণ, বিয়ের পর এটাই স্বামী বিরাট কোহেলি সাথে তার প্রথম জন্মদিন। তাই আয়োজনটাও একটু ভিন্নধর্মী হবে।

গত মাসের বেশ মাঝামাঝি থেকেই শোনা যাচ্ছিল আনুশকার এবারের জন্মদিন নিয়ে বিরাটের নানা পরিকল্পনা। এই জন্মদিনে আনুশকাকে বেশ কিছু সুন্দর সময় উপহার দিবে বিরাট।

দুজনই নিজেদের কাজে ব্যস্ত থাকার কারণে কেউই কাউকে তেমন সময় দিতে পারে না। আর তাইতো এবার ভারতের ব্যাঙ্গালুরে বিরাট ও আনুশকার দুই পরিবারের সদস্যদের নিয়েই এবার আনুশকার জন্মদিন উৎযাপন করবে বিরাট।

গত বছরের ডিসেম্বরে ইতালির তাসকানিতে গোপনে বিয়ের অনুষ্ঠান সারেন বিরাট-আনুশকা জুটি। বিয়েতে শুধু উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব।

Reneta

এ কারণে আনুশকার জন্মদিনের সেলিব্রেশনটা একটু বড় করে হবে বলেই মনে করা হচ্ছে। আর বিয়ের পর প্রথম জন্মদিন বলে একটু স্পেশাল তো হবেই।

জানা গেছে, জন্মদিনের অনুষ্ঠান শেষ করেই এক সপ্তাহ পর নায়িকা উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। সেখানে ‘জিরো’ ছবির স্যুটিং হবে। সেই ছবিতে আনুশকার সঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান। ছবিটিতে আনুশকাকে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

চলতি বছরের ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুশকা শর্মাবিরাট-অনুশকা
শেয়ারTweetPin2

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT