চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পরেও সম্পর্কে জড়ানো বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ০৩, জুন ২০১৬
বিনোদন
A A

প্রেম, বিবাহ, বিচ্ছেদ বা বিয়ের পরে নতুন করে সম্পর্কে জড়ানো বলিউডে এটি নতুন কিছু নয়। বিয়ের পরেও নতুন করে সম্পর্ক তৈরি করার অনেক উদাহরণ রয়েছে বিশ্বের অন্যতম এ সিনে ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি সংসারের টানে অাবার সেই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার নজিরও সেখানে।

শত্রুঘ্ন সিংহ-রিনা রায়:
শত্রুঘ্ন তখন পুনম সিংহের সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন। সেই সময়েই রিনা রায়-এর সঙ্গে শত্রুঘ্নের সম্পর্ক নিয়ে প্রবল আলোচনা শুরু হয়। শোনা যায়, রিনা নাকি শত্রুঘ্নের কাছে সম্পর্কের একটা অঙ্গীকার দাবি করেছিলেন। শত্রুঘ্ন তা দিতে অস্বীকার করায় দূরে সরে যান রিনা।
রিনার সঙ্গে শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষির চেহারার সাদৃশ্যের বিষয়টিকে কেন্দ্র করে এখনও অনেকে সেই সম্পর্কের কথা টেনে আনেন।

আদিত্য পাঞ্চোলি-কঙ্গনা রানাওয়াত:
আদিত্য স্ত্রী জারিনা ওয়াহাবের পাশাপাশি সম্পর্ক রেখেছিলেন কঙ্গনার সঙ্গেও। কঙ্গনা বা আদিত্য কেউই এই সম্পর্কের কথা অস্বীকার করেননি। এমনকী জারিনাও নাকি মেনে নিয়েছিলেন তাদের সম্পর্কটা। কিন্তু একবার প্রকাশ্যে আদিত্যর কাছ থেকে অপমানিত হওয়ার পর দূরে সরে যান কঙ্গনা।

হৃতিক রোশন-বারবারা মোরি:
‘কাইট’ সিনেমার শুটিং’র সময়েই হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বারবারা। স্ত্রী সুজানের সঙ্গে হৃতিকের দূরত্ব সেই সময় থেকেই বাড়তে শুরু করে। এমনকি সুজান সেসময় হৃতিককে ছেড়ে বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করেন। শেষ পর্যন্ত ২০১৪-এ বিবাহবিচ্ছেদ হয়ে যায় দু’জনের।

গোবিন্দ-রানি মুখার্জি:
‘হদ করদি আপ নে’র শুটিং’র সময়েই দুই সন্তানের পিতা গোবিন্দর সঙ্গে সম্পর্কে জড়ান রানি মুখার্জি। সেসময় গোবিন্দ রানিকে অজস্র উপহার দিতেন এবং অনেক পরিচালকের সঙ্গে রানির আলাপ করিয়ে দেন। শেষ পর্যন্ত গোবিন্দের স্ত্রী সুনিতা গোবিন্দকে ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিতে শুরু করলে আবার সংসারের প্রতি মনোযোগী হন গোবিন্দ।

বনি কাপুর-শ্রীদেবী:
মোনা কাপুরের সঙ্গে বিবাহিত জীবনযাপন করার সময়েই শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বনি। বনি এই সম্পর্কের কথা অস্বীকার করেননি কখনও। শেষ পর্যন্ত অবশ্য শ্রীদেবীর সঙ্গেই ঘর বাঁধেন বনি। বিয়ের সময় শ্রীদেবী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

Reneta

আদিত্য চোপড়া-রানি মুখার্জি:
বর্তমানে আদিত্যর ঘরণী হলেও রানি যখন প্রথম প্রেমে পড়েন আদিত্যর তখন তিনি পায়েল খান্নার স্বামী। ২০০১-এ পায়েলকে বিয়ে করেন আদিত্য। আর ২০০৯ সালে শুরু হয় তাদের বিবাহ বিচ্ছেদের মামলা।
চট করে ডিভোর্স অবশ্য মেলেনি আদিত্যর। ডিভোর্সের পর গোপনে রানি মুখার্জিকে বিয়ে করেন আদিত্য। বর্তমানে তাদের ঘরে আদিরা নামে একটি কন্যা সন্তান রয়েছে।

শাহরুখ খান-প্রিয়াঙ্কা চোপড়া:
শাহরুখ এমনিতে বলিউডের অন্যতম নিষ্ঠাবান স্বামী বলে পরিচিত। কিন্তু ‘ডন’ সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় তিনি সেই উপাধি হারিয়েছেন। এজন্য তার স্ত্রী গৌরি খান কখনো মাথা গরম করেননি। তাই প্রিয়াঙ্কাকে ছেড়ে আবার গৌরি কাছে ফিরেছেন কিং খান।

আমির খান-কিরণ রাও:
‘লগান’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। সেখানেই তাদের প্রণয়পর্বের সূচনা। সেই সময়ে আমির স্ত্রী রিনা দত্তর সঙ্গে সংসার করছেন। ১৬ বছর রিনার সঙ্গে বিবাহিত জীবন কাটানোর পর তাকে ডিভোর্স দিয়ে বছর চারেক পরে বিয়ে করেন কিরণকে।

অর্জুন কাপুর-মালাইকা অরোরা খান:
সালমনের বোন অর্পিতার সঙ্গে যখন প্রেম চলছে অর্জুনের তখনই সালমনের ভাবি, আরবাজ খানের স্ত্রী মালাইকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন। শোনা যায়, এতে সালমনই নাকি শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন এবং অর্জুনকে মালাইকার কাছ থেকে দূরে সরে যেতে বলেন। সালমনের ‘নির্দেশ’ এড়াতে পারেননি অর্জুন।

মিঠুন চক্রবর্তী-শ্রীদেবী:
মিঠুন ও শ্রীদেবীর সম্পর্কের সূত্রে মিঠুনের স্ত্রী যোগিতা বালীকে অনেক সময়েই বিব্রত হতে হয়েছে। শোনা যায়, মিঠুনের সঙ্গে শ্রীদেবীর নাকি গোপনে বিয়েও হয়েছিল। শেষে যোগিতা আত্মহত্যার হুমকি দিলে মিঠুন দূরে সরে যান শ্রীদেবীর থেকে।

অমিতাভ বচ্চন-রেখা:
বলিউডের স্মরণকালের প্রেম অমিতাভ বচ্চন ও রেখা জুটি। শুধুমাত্র স্ত্রী জয়া বচ্চনের দৃঢ় মনোভাবের কারণেই অমিতাভ-রেখার সম্পর্ক চরম পরিণতি পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT