চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের খবর স্বীকার করলেন জাস্টিন বিবার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

চলতি বছরের জুলাই মাসে এনগেজমেন্টের খবর দিয়ে সকল ভক্তদের চমকে দিয়েছিল জনপ্রিয় মার্কিন গায়ক জাস্টিন বিবার ও মডেল হেইলি ব্যাল্ডউইন। আর তারপর থেকেই বিশ্বজুড়ে গুঞ্জনে ছেয়ে গিয়েছিল চুপিসারে নাকি  বিয়ের কাজটি সেরে ফেলেছেন এই জুটি। অবশেষে প্রকাশ পেল সত্যটি। মডেল হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে নিজের বিয়ের খবর স্বীকার করলেন জাস্টিন বিবার।

সম্প্রতি হেইলির সঙ্গে একটি ছবি প্রকাশ করে তার ক্যাপশনে বিবার লিখেছেন, আমার স্ত্রী সত্যিই দারুণ। হাতে হাত রেখে দু’জনের ঘুরে বেড়ানোর এই ছবিটা ইন্টারনেটে শেয়ার হওয়ার পর হেইলির হাতের বড় আংটিটা দেখে ইন্টারনেটে কমবেশি সকলেই আপ্লুত।

এদিকে ছবিটি প্রকাশ হওয়ার পর থেকেই তার ক্যাপশন দেখে নানা কমেন্টে ভরে গেছে ছবিটির কমেন্ট সেকশন। কেউ কমেন্ট করেছে ‘স্ত্রী, তুমি সত্যি বলছ?’ আবার কেউবা কমেন্ট করেছে ‘ওএমজি, তোমরা বিবাহিত?’ ইত্যাদি ।

হেইলির সঙ্গে নিজের সম্পর্কের কথা ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করার কয়েক মাসের মধ্যেই ওই দম্পতিকে লস অ্যাঞ্জেলসে ম্যারেজ রেজিস্টারের অফিসের বাইরে দেখা যায়, যা নিয়ে সেই সময় জোর গুঞ্জন শুরু হলেও নিজেদের বিয়ে নিয়ে তখন তারা কেউই মুখ খোলেননি।

এদিকে বিবার বিয়ে নিয়ে মুখ খোলার পর হেইলিও ইন্সট্রাগ্রামে নিজের নাম পাল্টে হেইলি ব্যাল্ডউইন থেকে হেইলি বিবারে পরিবর্তন করে ফেলেছে।

২১ বছরের হেইলিকে ২৪ বছরের জাস্টিন বাহামাসের একটা রিসোর্টে ডিনার করতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন এবং তার তিনদিন পর তারা নিজেদের এনগেজমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন বিবারহেইলি ব্যাল্ডউইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলার ত্রুটিমুক্ত নকশার প্রস্তাব লেখক ঐক্যের

পরবর্তী

ঢাকা পর্ব দিয়ে শেষ ‘গানের রাজা’র অডিশন

পরবর্তী
গানের রাজা

ঢাকা পর্ব দিয়ে শেষ 'গানের রাজা'র অডিশন

ড. কামাল এত বেশি বিক্রি হয়ে গেলেন, বিস্মিত হলাম: নাসিম

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT