চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের কথা চলছিলো ইউক্রেনে নিহত হাদিসুরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

গত বছরের ১২ ডিসেম্বর ছুটি কাটিয়ে আবারও জাহাজে কাজে যোগ দিয়েছিলেন ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে থাকা ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ। হাদিসুরের বিয়ের কথা চলছিলো, পরের বারের ছুটিতে বাড়ি ফিরলে তার বিয়ের কাজটি সারতে চেয়েছিল পরিবার। তার আর ছুটি মিললো কই? যে অনন্ত ছুটি তিনি পেলেন, তার কথা দুঃস্বপ্নেও ভাবেনি তার পরিবারের কেউ।

চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুর পর গ্রামের বাড়ি বরগুনার বেতাগীর হোসনাবাদ গ্রামে শোকে বিহ্বল হয়ে পড়েছে সবাই।

নিহত হাদিসুর চট্টগ্রাম মেরিন একাডেমির ৪৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালে তিনি চাকরিতে যোগদান করেন। এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটিতে পাঁচ বছর যাবত চাকরি করছিলেন। সবশেষ ১২ ডিসেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পণ্যবাহী জাহার এমভি সমৃদ্ধিতে যোগ দেন।

বুধবার সকালে সবশেষ পরিবারের সঙ্গে কথা বলেন নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর। সেময় পরিবারকে দোয়া করতে বলেছিলেন, যেন নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারেন। কিন্তু শেষ রক্ষা হয়নি! ইউক্রেন সময় বুধবার ৫টা ১০ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন।

জানা যায়, ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশী প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ হামলার সময় কেবিনের বাইরে মোবাইল ফোনে কথা বলছিলেন।

তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগীর হোসনাবাদ গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের এখন একটি দাবি, যেভাবেই হোক হাদিসুরের মরদেহ যেন দেশে আনা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানএমভি বাংলার সমৃদ্ধিরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT