সিনেমার বিয়ে নয়, বাস্তব জীবনে বিয়ে করেছেন গ্ল্যামার কন্যা মাহিয়া মাহি। কোনো সিনে পাত্র না, চারবছরের সর্ম্পকের পরে সঙ্গী হিসেবে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ মুরাদকে বিয়ে করেছেন তিনি। গত মঙ্গলবার রাতে কাবিনের আনুষ্ঠানিকা সম্পন্ন করেছেন তারা।
বাস্তবজীবনে হিরোদের বাইরে রেখেই অপুর সঙ্গে নিজের নাম জড়ালেন মাহি। সিনেমাজীবনে মাহির রয়েছে বেশ বর্ণিল যাত্রা। নবাগত অনেক নায়ক থেকে শুরু করে টালিউড-ঢালিউডের প্রতিষ্ঠিত নায়করা হয়েছেন মাহির পর্দাসঙ্গী।
ছবিতে মাহির সিনেমাজীবনের সঙ্গীরা-

পোড়া মন ছবি দিয়েই মাহির অভিষেক। প্রথম সিনেমায় সঙ্গী হিসেবে মাহি পেয়েছিলেন ঢাালিউড নায়ক সাইমনকে।

জাজ মাল্টিমিডিয়ার অগ্নি, অগ্নি টু সিনেমায় মাহির সঙ্গী হিসেবে পেয়েছিলেন কলকাতার হিরো ওমকে।

বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার বিগ বাজেট সিনেমা রোমিও বনাম জুলিয়েট সিনেমায় মাহির সঙ্গী কলকালতার জনপ্রিয় হিরো অঙ্কুশ।

ওয়ার্নিং সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত ড্যাসিং হিরো শুভকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন মাহিয়া মাহি। বর্তমানে ‘ঢাকা অ্যার্টাক’ সিনেমায় শুভর সঙ্গে আবার কাজ করছেন তিনি।

অনেক সাধের ময়না ছবিতে ছোট পর্দায় অভিনেতা আনিসুর রহমান মিলনকে পেয়েছেন সঙ্গী হিসেবে।

ঢালিউডের টপ মোস্ট নায়ক রিয়াজকে সঙ্গী হিসেবে মাহি পেয়েছেন কৃষ্ণপক্ষ ছবির মধ্য দিয়ে।

নতুন সঙ্গী জনপ্রিয় অভিনেতা সজলকে পাচ্ছেন মাহি। হারজিত সিনেমায় তারা একসঙ্গে কাজ করবেন।







