চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির সভাপতি পদ ছাড়তে চান নাজমুল হাসান

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৪৩ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ফটো

ফাইল ফটো

‘সেপ্টেম্বরে হতে যাওয়া বিসিবি নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারি।’ -কথাটা নাজমুল হাসান পাপনের। আগেও কয়েকবার বলেছেন, রাজনীতি ও চাকরির পাশাপাশি ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে থাকায় তার ওপর বেশ চাপ পড়ছে। আগামীতে তাই সভাপতি পদে নির্বাচন করতে চান না। রোববার সেই কথাটাই আরেকবার বললেন দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান।

বিসিবির সভাপতি পদে থাকায় আইসিসি ও এসিসি’র সভায় প্রতিনিধিত্ব করতে হয় নাজমুল হাসানকে। বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যা সমাধানেও অগ্রণী ভূমিকা রাখতে হয়। সব মিলিয়ে অনেক দায়িত্ব। একসঙ্গে তালমিলিয়ে সব কাজ ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছে। রোববার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাই সভাপতি পদে আর নির্বাচন না করার ইঙ্গিত তার।

‘ক্রিকেট বা খেলাধুলা এমন একটা জিনিস, যেটা থেকে আমাদের দূরে সরে থাকা কঠিন। ক্রিকেট বোর্ডে যদি থাকতেই হয় পরিচালক হয়ে থাকাই ভাল। সভাপতিত্ব করা এখন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এটা হল আমার মনের কথা। কেননা এখানে পর্যাপ্ত সময় দিতে হয়। আমি মনে করি, যে পরিমাণ সময় আমাকে ক্রিকেটে দিতে হচ্ছে সেটা মোটামুটি ফুলটাইম। এরপর কোন সমস্যা হলে সেটাও দেখতে হচ্ছে, যেহেতু আমি সব প্লেয়ারের সঙ্গেই কমবেশি জড়িত। চাপটা অনেক বেশি। তাছাড়া ভ্রমণও বেশি হয়ে যাচ্ছে। আইসিসি, এসিসি, চাকরি ও রাজনীতি তো আছেই। সব মিলিয়ে চাপ সামলানো কঠিন হয়ে গেছে।’

২০১২ সালে বিসিবি সভাপতির দায়িত্ব নেন নাজমুল হাসান। পরের বছর ১০ অক্টোবর হন নির্বাচিত সভাপতি। গত চার বছর সাফল্যের সাথেই দায়িত্ব সামলেছেন। এ সময়ে আমূল পরিবর্তন ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে। শক্তিশালী হয়ে উঠেছে টিম টাইগার্স। ওয়ানডে টেবিলে নিজেদের সেরা অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। টেস্টেও শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মতো দলকে হারাচ্ছে লাল-সবুজের দল। শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়েছে টাইগার ক্রিকেট।

নাজমুল হাসান মনে করছেন তিনি বোর্ডে না থাকলেও পরে যিনি আসবেন ক্রিকেটকে ঠিকই এগিয়ে নেবেন, ‘আহামরি শূন্যতা তৈরি হবে না। আমি না থাকলে অন্য যেই আসুক, খারাপ হবে না। আমাদের দল যে ছন্দে আছে তাতে আগামী ৮ বছর সমস্যা হওয়ার কথা না। তাছাড়া কেউ এসে তো আর চাইবে না তার সময়টা খারাপ যাক।’

তিনি নির্বাচন না করলেও বিসিবি নির্বাচন ঠিক সময়েই হবে জানালেন নাজমুল, ‘ঠিক সময়েই নির্বাচন হবে। আগেও হতে পারে; দেরি হওয়ার কোন সুযোগই নেই।’

Reneta

গেল চার বছরে বাংলাদেশ দল ধারাবাহিক সাফল্যের মধ্যে আছে। এজন্য সিনিয়রদের পাশাপশি নবীন ক্রিকেটারদের অবদানকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বোর্ড সভাপতি, ‘সিনিয়র প্লেয়ারদের অবদান অস্বীকার করার কোন পথ নেই। এখানটায় আপনি যদি দেখেন, মেজর ব্রেক-থ্রু এসেছে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে। পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকা, এই তিনটা সিরিজ ছিল টার্নিং পয়েন্ট। যাতে তামিম-সাকিব-মুশফিক ছাড়াও ম্যাচ জেতাতে নতুন প্লেয়ারদের বড় অবদান ছিল। আফ্রিকার সাথে একচেটিয়া খেলে গেছে সৌম্য। বেশীরভাগ ম্যাচ জেতার পেছনে কারণ ছিল মোস্তাফিজ। শততম টেস্ট জিতলাম, মোসাদ্দেকের কিন্তু দারুণ ভূমিকা ছিল। ও ইনিংসটা না খেললে হয়ত অন্যরকম হয়ে যেতে পারত। ইংল্যান্ডের সাথে টেস্ট জয়ে ছিল মিরাজের অসাধারণ বোলিং। নতুন নতুন প্লেয়ার আসাতেই আমরা সাফল্যের দিকে আছি।’

প্রতিভাবান ও তরুণ খেলোয়াড়দের তাই আরও বেশি বেশি সুযোগে পক্ষে নাজমুল হাসান, ‘দেশে আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সমস্যা হল কাকে বাদ দেব। ওদের সুযোগ না দিলে আবার ওরা হঠাৎ কিভাবে ২০১৯ বিশ্বকাপে খেলবে। সেজন্য এখনই ওদের দলে টানতে হবে। কাউকে না কাউকে এক-দুই ম্যাচে বসিয়ে দিতে হবে।’

এমন পরীক্ষা-নিরীক্ষায় গেলে বোর্ড অহেতুক সমালোচনার মুখে পড়ে বলেও মনে করছেন সভাপতি, ‘কাউকে বাদ দিতে হয় যখন, তখন অনেকেই মনে করে বোর্ডে হয়ত গণ্ডগোল চলছে। পছন্দ-অপছন্দের কথা আসে।’

শত সমালোচনার পরেও অবশ্য নতুনদের সুযোগের পক্ষেই মত তার, ‘দেশের কথা, দলের কথা চিন্তা করে আমাদের তো নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দিতেই হবে। তার মানে এই নয় পুরনো কেউ বাদ পড়ছে। একটা ম্যাচ হয়তে খেলল না। তাতে ওরকম কিছু হয় না। নবীনদের এখন যদি সুযোগ না দেই, একসময় দেখা যাবে ৭-৮ জন সিনিয়র প্লেয়ার অবসরে চলে গেলে বিরাট একটা শূন্যতা তৈরি হবে। তখনকার অবস্থাটা একবার চিন্তা করে দেখুন। তাই নতুন প্লেয়ার আসার সুযোগ আরও বাড়াতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT