চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির অনুরোধে মাশরাফীর ‘না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অবসর ভেঙে টি-টুয়েন্টি ক্রিকেটে ফেরার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে সাড়া দেননি মাশরাফী বিন মোর্ত্তজা। ফেরার ব্যাপারে ওয়ানডে অধিনায়ক ইতিবাচক নন বলে শনিবার জানিয়েছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সংবাদমাধ্যমকে জানান, ‘আমি মাশরাফীকে বলেছিলাম খেলার ব্যাপারে চিন্তা করতে। তবে আমি মনে করি না সে এখনো ওইভাবে চিন্তা করেছে। আমি ওকে বলেছিলাম ইতিবাচক চিন্তা করতে। তবে আমার মনে হয় না সে ফিরে আসতে চাইবে।’

ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজেও ভরাডুবি দেখে বাংলাদেশ। ছোট ফরম্যাটে যখন দলের পেসাররা হতাশ করে যাচ্ছেন মাশরাফী তখন প্রিমিয়ার লিগে উইকেট তুলে জেতাচ্ছেন দলকে।

গত সপ্তাহে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ওয়ানডে অধিনায়ককে টি-টুয়েন্টিতে ফেরার অনুরোধ করা হবে। তাকে ফেরানোর সেই দায়িত্বটা ওঠে সুজনের কাঁধে। মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নিধাস ট্রফিতে খেলার ব্যাপারে বিসিবির পক্ষ থেকে মাশরাফীকে অনুরোধ করেন সুজন।

‘এটা সম্পূর্ণ মাশরাফীর উপর নির্ভর করে। তিনি এখনো সামর্থ্যপূর্ণ। যেহেতু সে অবসর ঘোষণা করেছে তাই ব্যাপারটা সম্পূর্ণ তার উপর। যদি সে খেলতে চায় তাহলে বোর্ডকে জানাতে হবে, নির্বাচনের বিষয়টা আমরা চিন্তা করব। তিনি খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে নতুন বলে। আমরা সবাই জানি নতুন বলে পাওয়ার প্লে-তে আমাদের বোলিংটা ভাল হচ্ছে না। বিশেষ করে টি-টুয়েন্টিতে এমনকি ওয়ানডেতেও সে অপ্রতিরোধ্য এবং প্রতি ম্যাচেই ভাল খেলছে। আশা করি সে ইতিবাচক হিসেবেই নেবে। তবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার।’

মূর্তিকারিগর

Reneta

নিধাস ট্রফির জন্য রোববার ঘোষণা করা হতে পারে বাংলাদেশের টি-টুয়েন্টি দল। তার আগে মাশরাফীর ফেরা নিয়ে সুখবর নেই বিসিবির কাছে। গত বছর শ্রীলঙ্কা সফরেই ছোট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

ওই সময় হঠাৎ অবসর নেয়া নিয়ে দুঃখপ্রকাশ করে সুজন বলেন, ‘শ্রীলঙ্কায় আমি তখন দলের সঙ্গেই ছিলাম। ও এক মুহূর্তেও বলেনি যে অবসর নেবে। আমি শুনেছি যখন টস হয়, তখন আসলে ওর সঙ্গে আলোচনা করার কোনো সুযোগই ছিল না। কারণ সে ঘোষণাটা দিয়েছে আন্তর্জাতিক লেভেলে। এখন এটা তার উপরই। সে যদি ফিরে আসে তাহলে বাংলাদেশের জন্য ভালই হবে।’

টি-টুয়েন্টিতে না ফিরলেও সামনে টেস্টে দেখা যেতে পারে কিনা-এমন প্রশ্নে মাহমুদ বলেন, ‘না, আমার সাথে হয়নি, অন্তত আমি এটা বলতে পারি আমার সাথে হয়নি। যদিও এটা খুব মজার ব্যাপার যে, সে বেশ কিছু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে। তার জন্য আমিও অনেক খুশি। অনেক সময় সে খেলতে পারে না। ইনজুরির জন্য খেলতে পারে না কিংবা বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকার কারণেও পারে না। এবার খেলেছে এবং সেখানে সে ভাল পারফর্মও করেছে। আমি জানি না সামনে, আসলে টেস্ট ম্যাচে মাশরাফী কী চায়, কী চাচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT