চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবিতে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সন্ধ্যায় আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞার খবর মিলেছে। ঘণ্টা দুই পর বিসিবিতে এসেছেন বিষণ্ণ সাকিব আল হাসান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলে সোজা চলে যান বোর্ড কর্তাদের রুমে।

মঙ্গলবার সবধরনের ক্রিকেট থেকে সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের নিষেধাজ্ঞার কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

যার মধ্যে এক বছর থাকছে স্থগিত নিষেধাজ্ঞা। ২০২০ সালের ২৯ অক্টোবরের পর আইসিসির কর্মকাণ্ডে অংশ নিতে হবে এবং সন্তোষজনক হলে এক বছর পরই উঠে যাবে সাকিবের নিষেধাজ্ঞা।

Banglabid

টাইগারদের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসুর) না জানানোর অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি। আইসিসির দুর্নীতি-বিরোধী নিয়ম ভঙ্গের তিনটি অভিযোগ সাকিব স্বীকার করে নেয়ার পর সিদ্ধান্তের কথা জানাল আইসিসি। যেজন্য সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছরের শাস্তির বিধান রয়েছে।

এক বছর পর নিষেধাজ্ঞা যদি ওঠেও, তবুও আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না সাকিবের। এক বছরের পূর্ণ নিষেধাজ্ঞা শেষ হবে ২০২০ সালের ২৯ অক্টোবর। আর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু একই বছরের ১৮ অক্টোবর।

আইসিসি বলছে, আগামী এক বছর সাকিব খেলতে পারবেন না, কিন্তু তিনি যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন।

Reneta

তার মধ্যেই বর্তমানে ৩২ বছর ২১৯ দিন বয়সী এ ক্রিকেটারের জীবন নদীতে গড়িয়ে যাবে অনেক জল। বাংলাদেশের জার্সিতে ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬টি টি-টুয়েন্টি খেলেছেন সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটাইগার ক্রিকেটবিসিবিসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে নেতিবাচক ধারা অব্যাহত

পরবর্তী

অভিযোগের ম্যাচে কেমন ছিলেন সাকিব?

পরবর্তী

অভিযোগের ম্যাচে কেমন ছিলেন সাকিব?

নতুন-পুরাতনের সমন্বয়ে শ্রমিক লীগকে ঢেলে সাজানো হবে: কাদের

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT